সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ, র‌্যালী ও মানববন্ধন | চ্যানেল খুলনা

তালায় নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ, র‌্যালী ও মানববন্ধন

সাতক্ষীরার তালায় দলিত পরিষদের উদ্যোগে দেশব্যাপী ঘটে যাওয়া নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে র‌্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১০.৩০ টায় তালা উপজেলা পারিষদের সামনে মানব বন্ধনে বাংলাদেশ দলিত পরিষদ তেঁতুলিয়া ইউনিয়ন শাখার সভাপতি কংকনা দাসের সভাপতিত্বে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, সাংবাদিক মোস্তাফিজুর রহমান রেন্টু, জুলফিকার রায়হান।

পরিত্রাণ এর কর্মসূচী সমন্বয়কারী মোঃ রবিউল ইসলাম সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি) এর তালা উপজেলা শাখার সাধারন সম্পাদক পলাশ দাস, স্বপ্না দাস, সাবিহা খাতুন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, এ বছরের গত জানুয়ারী ও ফেব্রæয়ারী এই দুইমাসে ২৯৪ নারী ও শিশু বিভিন্ন ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়েছে। এরমধ্যে ৯৬ জন নারী ও শিশু ধর্ষন ও সংঘবদ্ধ ধর্ষনের শিকার হয়েছে যা বিবেকবান মানুষ হিসেবে সহ্য করতে পারে না। ধর্ষনকারীরা বিভিন্ন আইনের ফাঁক ফোঁকড় ও রাজনৈতিক ছত্রছায়ায় পার পেয়ে যাচ্ছে, ফলে ধর্ষন ও নারী নির্যাতনের মত ঘটনা দিন দিন বেড়েই চলেছে। বর্তমান সরকারের নিকট ধর্ষনের আইন সংস্কার ও অবিলম্বে কার্যকর করার দাবী জানান এবং দ্রত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

তারা বলেন, যদি নারীর প্রতি সকল ধরনের সহিংসতা বন্ধ না হয় তাহলে নারীর বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণ ও উন্নয়ন অগ্রযাত্রা বাঁধাগ্রস্থ হবে। তাই অবিলম্বে নারী ও শিশুদের নিরাপত্তা ও তাদের প্রতি ঘটে যাওয়া সকল অন্যায়ের ন্যায়বিচার প্রাপ্তীর জন্য রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে।

এর আগে একটি র‌্যালী তালার পরিত্রাণ অফিস থেকে শুরু হয়ে উপশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় আসামি ছিনিয়ে পুলিশকে অবরুদ্ধ, গ্রেপ্তার ৩

সাতক্ষীরায় পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু

মরিয়মের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।