সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় নবাগত ইউএনও’র সাথে সুধীজনদের মতবিনিময় সভা | চ্যানেল খুলনা

তালায় নবাগত ইউএনও’র সাথে সুধীজনদের মতবিনিময় সভা

সাতক্ষীরার তালায় সুধীজনদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাকে হাসানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে তালা উপজেলা পরিষদের সভাকক্ষে মতবিনিময় করেন, তালা উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক তারেক হাসান।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন তালা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম, তালা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মফিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা মোঃ মফিজ উদ্দীন, আলাউদ্দীন জোয়ার্দ্দার, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিজুল হক লিটু, ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, তালা প্রেসক্লাবের সভাপতি এস এম হাকিম, সাধারণ সম্পাদক ফারুক হোসেন,পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোমিন, সাংবাদিক নজরুল ইসলাম, উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাঈদ, ঠিকাদার মোঃ ময়েজ উদ্দীন, নাসিরুদ্দীন নাহিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুল কাদের প্রমুখ।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষক, সুধীজন এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন এবং সরকারি সেবায় আরও গতিশীলতা আনার বিষয়ে বিভিন্ন মতামত ও প্রস্তাব তুলে ধরা হয়। উপস্থিতদের মতামত গ্রহণ করে নবাগত ইউএনও তারেক হাসান উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সুন্দরবনে মধু আহরণের অভিযোগে ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

জনতার সংবর্ধনায় দায়িত্ব গ্রহণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।