সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় ধান সংগ্রহে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন | চ্যানেল খুলনা

তালায় ধান সংগ্রহে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন

সাতক্ষীরার তালায় চলতি আমন মৌসুমে কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহের লক্ষে ‘কৃষকের অ্যাপ’-এর লটারির মাধ্যমে ৫১৯ জন কৃষক নির্বাচিত করা হয়েছে।
মঙ্গলবার (২৩ মে) সকালে তালা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেনের কার্যালয়ে অনলাইনে এ কৃষক নির্বাচন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আশরাফুজ্জামান, পাটকেলঘাটা গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদুর রেজা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়দুল হক, কৃষি স¤প্রসারণ কর্মকর্তাআফরোজ আক্তার রুমা প্রমূখ।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে ১৫৫৭ মেট্রিক টন ধান ৩০টাকা কেজি দরে সংগ্রহ করা হবে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আশরাফুজ্জামান জানান,ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জনে ‘কৃষকের অ্যাপ’-এর মাধ্যমে ২০৪০ জন কৃষক আবেদন করেছিলেন। এরমধ্যে থেকে অনলাইনে লটারির মাধ্যমে ৫১৯ জন কৃষক নির্বাচিত হয়েছেন।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

তালায় ৩ পুরুষের বসতভিটায় বাড়িঘর ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির অভিযোগ

তালায় ২য় শ্রেণির ছাত্রীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ

সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী লরি আটক

তালায় ১০ লাখ টাকার টাইলস রাস্তা: ১৫ দিনেই উঠে যাচ্ছে টাইলস

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।