সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার | চ্যানেল খুলনা

তালায় ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

সাতক্ষীরার তালা উপজেলার বারাত গ্রামে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে মোঃ মিরাজ গাজী (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৩ অক্টোবর ) রাত সাড়ে ৯টার দিকে। আটক যুবক একই গ্রামের বাসিন্দা ও ভুক্তভোগীর প্রতিবেশী। শুক্রবার সকালে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী বারাত গ্রামের বাসিন্দা। তার স্বামী চাকরির সুবাদে বাড়ির বাইরে থাকেন। অভিযোগে বলা হয়েছে, প্রতিবেশী মিরাজ গাজীর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে তার পরিচয় হয়। এরপর আসামি বিভিন্ন সময়ে তাদের বাড়িতে আসা-যাওয়া করতেন এবং কু-প্রস্তাব দিতেন। গত ২৩ অক্টোবর রাতে গৃহবধূর শ্বশুরবাড়িতে প্রবেশ করে মিরাজ গাজী জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান। গৃহবধূর চিৎকারে ঘরে থাকা তার সন্তান ও শাশুড়ি জেগে ওঠেন। পরে স্থানীয় লোকজন ও তার স্বামী ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামিকে আটক করেন।

খবর পেয়ে তালা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামিকে হেফাজতে নেয়। এ ঘটনায় পরদিন ২৪ অক্টোবর ভুক্তভোগী তালা থানায় লিখিত এজাহার দায়ের করেন। মামলা নং–১০, ধারা– নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৯(৪)(খ)।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাইনউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, “আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এদিকে এলাকাবাসীর দাবি, মিরাজ গাজী ও ওই গৃহবধূর মধ্যে আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল। পরবর্তীতে পারিবারিক বিরোধের জের ধরে এই ঘটনাটি ঘটেছে বলে অনেকে ধারণা করছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।