সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের কো অর্ডিনেশন সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

তালায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের কো অর্ডিনেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উপজেলা কো অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকালে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুব্রত কুমার।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার। হাসপাতালের মেডিকেল টেকনোলজি ইপিআই শেখ সাহিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাইনউদ্দিন, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম,শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, তালা বাজার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ মোঃ জাহাঙ্গীর, আ¤্রকানন মাদ্রাসা সুপার মাওঃ শাহাজান আলী, ভারপ্রাপ্ত স্যানিটারী ইন্সপেক্টর মোঃ খায়রুল ইসলাম, উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাওঃ তাওহীদুর রহমান, সাংবাদিক প্রভাষক শেখ মোতাহারুল হক শাহিন প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

সাতক্ষীরায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, স্বামী পলাতক

‎তালায় অবসর প্রাপ্ত শিক্ষকের দখলীয় সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা, থানায় অভিযোগ!

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।