সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় জলাবদ্ধতা নিয়ে সাংবাদিক কর্মশালা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

তালায় জলাবদ্ধতা নিয়ে সাংবাদিক কর্মশালা অনুষ্ঠিত

তালা উত্তরণ আইডিআরটিতে জলবায়ু পরিবর্তন, জলাবদ্ধতা এবং পলি ব্যবস্থাপনা বিষয়ে স্থানীয় সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধিতে শনিবার (২৫ জানুয়ারি) সকালে কর্মশালা অনুষ্ঠিত হয়।

উত্তরণ ও পানি কমিটি আয়োজিত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। কর্মশালায় প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন খুলনার সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ নন্দীম ও উত্তরণের পরামর্শক অধ্যাপক হাসেম আলী ফকির।

এ সময় মাল্টিমিডিয়ার মাধ্যমে কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন উত্তরণ কর্মকর্তা শেখ সেলিম আকতার স্বপন। উক্ত কর্মশালায় সাতক্ষীরার তালা ও পাটকেলঘাটা, যশোরের কেশবপুর এবং ডুমুরিয়া উপজেলার চুকনগর এলাকার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় তালা উপজেলার তেঁতুলিয়া, ইসলামকাটী, কুমিরা, তালা সদর, যশোরের কেশবপুর উপজেলার বিদ্যানন্দকাটি, হাসানপুর, মজিদপুর, সাগরদাাঁড়ি এবং ডুমুরিয়া উপজেলার আটলিয়া ও মাগুরাঘোনা ইউনিয়নের জলাবদ্ধতা এবং পানি নিষ্কাশনের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়া জলবায়ু পরিবর্তন, জলাবদ্ধতা এবং পলি ব্যবস্থাপনা বিষয়ে স্থানীয় সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধি নিয়ে কর্মশালায় আলোচনা হয়।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

তালায় ৩ পুরুষের বসতভিটায় বাড়িঘর ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির অভিযোগ

তালায় ২য় শ্রেণির ছাত্রীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ

সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী লরি আটক

তালায় ১০ লাখ টাকার টাইলস রাস্তা: ১৫ দিনেই উঠে যাচ্ছে টাইলস

তালায় সরকারি রাস্তা কেটে ঘের সম্প্রসারণের অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।