সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় জলবায়ু পরিবর্তন ও নদী ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

তালায় জলবায়ু পরিবর্তন ও নদী ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় জলবায়ু পরিবর্তন ও নদী ব্যবস্থাপনা সম্পর্কে যুবসমাজের সক্ষমতা বিকাশের লক্ষ্যে স্কুল-কলেজ পর্যায়ে প্রচারণা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উত্তরণ, যুব পানি কমিটি ও পাঠক ফোরামের যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন বে-সরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের পরিচালক শহিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন অধ্যাপক রেজাউল করিম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা নায়েবে আমির ডা. মাহমুদুল হক, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ডা. আফতাপ হোসেন, জালালপুর ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, তালা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, তালা উন্নয়ন কমিটির সদস্য সচিব সফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক একাডেমিক পরিদর্শক প্রভাষ কুমার দাশ, তালা মহিলা কলেজের ছাত্রী জবা দাশ, যুব পানি কমিটির সদস্য মো. তোহা মোড়ল ও শহীদ মুক্তিযোদ্ধা কলেজের শিক্ষার্থী বন্যা খাতুন।

কর্মশালায় গবেষণাপত্র উপস্থাপন করেন কেন্দ্রীয় পানি কমিটির সাধারণ সম্পাদক ও দক্ষিণ-পশ্চিম অঞ্চলের নদী-পানি গবেষক হাসেম আলী ফকির। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে দীপা রাণী সরকার বলেন, “জলাবদ্ধতা নিরসনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং যারা জলাবদ্ধতার জন্য দায়ী তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। দায়িত্ব গ্রহণের পর থেকেই খাল-বিলের নেপটপাটা অপসারণ করেছি এবং বিল অঞ্চলের সব গেইট ও কালভার্টের মুখ পরিষ্কার করা হয়েছে।”

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।