সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় গ্রামবাসীর স্বেচ্ছাশ্রম ও আর্থিক সহায়তায় ইটের রস্তা সংস্কার | চ্যানেল খুলনা

তালায় গ্রামবাসীর স্বেচ্ছাশ্রম ও আর্থিক সহায়তায় ইটের রস্তা সংস্কার

সাতক্ষীরার তালায় গ্রামবাসী ও ঘের মালিকদের আর্থিক সহায়তায় গ্রামের ইটের সলিং রাস্তা স্বেচ্ছাশ্রমে সংস্কার করা হচ্ছে। বুধবার (১৪ আগষ্ট) তালা উপজেলার হাজরাকাটি- কাঠবুনিয়া গ্রামে যাতয়াতের প্রায় দুই কিলোমিটার ইটের সলিং সংস্কার করা হয়। এই রাস্তা দিয়ে কয়েকটি গ্রামের ঘের ব্যবসায়ীরা মাছের খাবার, মুরগীর খামারে খাবার, কৃষকেরা ফসল আনা-নেওয়া করেন। দীর্ঘদিন সংস্কার না করায় রাস্তাটি চলাচলের অনুপযুগী হয়ে পড়েছে। উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদে দেনদরবার করেও ফল পাননি গ্রামবাসী। অবশেষ তাঁরা নিজেদের অর্থায়নে ও স্বেচ্ছাশ্রমে রাস্তাটি সংস্কার করেছেন।

জানাযায়, তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি- কাঠবুনিয়া গ্রামের বাসিন্দাসহ ঘের মালিকরা সোমবার থেকে রস্তা সংস্কারের কাজ করছেন।

বুধবার দুপুরে সরেজমিনে দেখা যায়, ১৬-২০ জন রাস্তা সংস্কারের কাজ করছেন। ট্রলিতে করে আদলা ইট ও ভীট বালি বহন করে রাস্তায় আনছে। অনেকে সেই ইট ঝুড়িতে করে রাস্তয় ফেলছেন। তাঁদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন রাস্তাটিতে সরকারিভাবে কোনো সংস্কারকাজ করা হয়নি। বিভিন্ন স্থানে ইট ধসে রাস্তা ভেঙে গেছে। অনেক স্থানে বড় বড় গর্ত। বৃষ্টির সময় ঘেরের পানির চাপ থাকে। চলাচলে সীমাহীন ভোগান্তি পোহাচ্ছে এলাকাবাসী। সবচেয়ে বেশি ভোগান্তির শিকার স্কুল কলেজ পড়ুয়া কোমলমতি শিক্ষার্থীরা মৎস্য ও পল্টির খাবার কৃষকেরা। তাই নিজ উদ্যোগে রাস্তাটি সংস্কার করছে। রাস্তা সংস্কারে উদ্যোগী ব্যক্তিদের মধ্যে রয়েছেন পুলিশ কর্মকর্তা বজলু বিশ^াস, সাংবাদিক সেকেন্দার আবু জাফর বাবু, সমাজ সেবক নুর ইসলাম বিশ^াস, অসিত সাহা, দিবাস চন্দ্র ঘোষ ছাড়াও আরো অনেকে।

খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু জানান, এ রাস্তা সংস্কার করার জন্য টাকা বরাদ্দ করেছি বৃষ্টির মধ্যে কাজ করা যাবেনা বৃষ্টির পরে কাজ হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সুন্দরবনে মধু আহরণের অভিযোগে ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

জনতার সংবর্ধনায় দায়িত্ব গ্রহণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।