সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় গরু বোঝাই আলমসাধু উল্টে একজন নিহত | চ্যানেল খুলনা

তালায় গরু বোঝাই আলমসাধু উল্টে একজন নিহত

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার মির্জাপুর এলাকায় গরু বোঝাই আলমসাধু গাড়ির এক্সেল ভেঙ্গে উল্টে গিয়ে আব্দুল সালাম (৬০) নামের একজন নিহত হয়েছেন। তিনি তালা উপজেলার পাঁচরোখি গ্রামের মৃত কিসমত মোড়লের ছেলে। এ সময় গাড়ির চালক গুরুতর আহত হয়।

রবিবার (২৭ এপ্রিল) দুপুরে আলমসাধু গাড়িতে গরু নিয়ে সুঁড়িখালি বাজারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন আব্দুল সালাম। তালা উপজেলার মির্জাপুর এলাকায় পৌছালে গাড়ির এক্সেল ভেঙ্গে পড়ে। এ সময় ঘটনাস্থলেই মারা যান আব্দুল সালাম। গুরুতর আহত হন গাড়ির চালক। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের লাশ তালা হাসপাতালে পুলিশ হেফাজতে ছিল।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

কলারোয়ায় জনসভায় সেতু ও শিক্ষা অবকাঠামোর আশ্বাস হাবিবুল ইসলাম হাবিরের

খলিলনগরে দ্রুত উন্নয়ন কাজ শুরুর প্রতিশ্রুতি হাবিবুল ইসলাম হাবিবের

তালায় বিএনপি ও জামায়াতের কার্যালয়ে জরিমানা

সেতু, রাস্তাঘাট ও শিক্ষা উন্নয়নের ঘোষণা ধানের শীষে ভোট চাইলেন : হাবিবুল ইসলাম

তালা মহিলা কলেজে শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপিত

সাতক্ষীরা-১ তালা ও কলারোয়া আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন, মাঠে ৫ প্রার্থী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।