সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত | চ্যানেল খুলনা

তালায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় সাতক্ষীরার তালা উপজেলায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে উপজেলার বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া করা হয়।

এদিকে বিকেলে তালা সদর ইউনিয়নের শাহাপুর ঈদগাহ মাঠে মহিলাদের উদ্যোগে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, তালা সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক আব্দুর আলিম, ইউনিয়ন যুবদলের সভাপতি আহম্মাদ আলী, তালা উপজেলা মহিলা দলের আহ্বায়ক মেহেরুন্নেছা মিনি প্রমুখ। এছাড়া বিএনপি, যুবদল ও মহিলা দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম জানান, “অন্তবর্তীকালীন সরকারের নির্দেশনার আলোকে এবং উপজেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে উপজেলার সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।”

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

তালায় জামায়াতে ইসলামীর উদ্যোগে যাকাত শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত!

সাতক্ষীরায় দুই শিশুকে যৌন নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী যুবকের বিরুদ্ধে

প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

তালায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।