সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় একদিনে দুটি আত্মহত্যার ঘটনা | চ্যানেল খুলনা

তালায় একদিনে দুটি আত্মহত্যার ঘটনা

সাতক্ষীরার তালা উপজেলায় একদিনে দুটি আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ জুলাই) ঘটনাগুলো ঘটে সুজনশাহ ও কলাগাছি গ্রামে।

প্রথম ঘটনাটি ঘটে তালার সুজনশাহ গ্রামে। আব্দুল মান্নান শেখ (৬০), যিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন, দুপুরে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সে মৃত আব্দুল মালেক শেখ ছেলে। পরিবারের অন্য সদস্যরা বাড়িতে না থাকায়, তার ছেলে দুপুর ১:৩০ মিনিটে বাড়ি ফিরে বাবার ঝুলন্ত মরদেহ দেখতে পান।

অন্যদিকে, খেশরা কলাগাছি গ্রামের তারক মন্ডল (৫৫) দীর্ঘদিন অসুস্থ ছিলেন। মঙ্গলবার বিকাল ৩টার দিকে তিনি বাড়ির বারান্দায় গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। তার পরিবারও দীর্ঘদিন ধরে তার চিকিৎসার বিষয়ে চাপে ছিল। ওই গ্রামের সুধান্ন মন্ডলের ছেলে ।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাইনউদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুইটি আত্মহত্যার পেছনে পারিবারিক কলহ ও মানসিক চাপের কারণ রয়েছে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় গ্রীনহাউজের প্রভাবে বৈশ্বিক উষ্ণায়নের উপর আলোচন

তালায় প্রীতি ঢালী খেলায় দর্শকদের ঢল

তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

তালায় ৩ পুরুষের বসতভিটায় বাড়িঘর ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির অভিযোগ

তালায় ২য় শ্রেণির ছাত্রীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।