সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় আট দলীয় ফুটবল টুর্ণামেন্টর সেমিফাইনাল অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

তালায় আট দলীয় ফুটবল টুর্ণামেন্টর সেমিফাইনাল অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় সাংবাদিক ফোরামের উদ্দ্যোগে ও চরগ্রাম আদর্শ যুব সংঘের সার্বিক ব্যবস্থাপনায় ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টর সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় মনিরামপুর উপজেলার দেবু সরকার ফুটবল একাডেমি ও ডুমুরিয়া ডায়গনষ্টিক এ্যান্ড কনসাল্টেশণ সেন্টার একাদশ অংশগ্রহন করেন।

রবিবার (১৫ ডিসেম্বর) বিকাল ৩টায় চরগ্রাম কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ১-১ গোলে সমতা থাকায় টাইব্রেকারের মাধ্যমে খেলার নিষ্পত্তি করা হয়। ডুমুরিয়া ডায়গনষ্টিক এ্যান্ড কনসাল্টেশণ সেন্টার একাদশ ৪-৩ গোলে দেবু সরকার ফুটবল একাডেমিকে পরাজিত করে।

খেলা উদ্বোধন করেন, তালা আনিষা ক্লিনিকের সত্তাধিকারী জোয়ার্দ্দার ফারুক হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ রফিকুল ইসলাম, উপজেলা যুব জামায়াতের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান রেন্টু ও খেশরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম লিয়াকত হোসেন।

তালা উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ হাফিজুর রহমান, তালা প্রেসক্লাবের সদস্য সচিব সেলিম হায়দার, যুগ্ম আহবায়ক এম এম ফয়সাল, সদস্য কে এম শাহীনুর রহমান, তাল সদর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ কামরুল ইসলাম, তালা যুবনেতা মোঃ কামাল হোসেন, মোঃ খায়রুল আলম, আসাদুজ্জামান রাজু প্রমুখ।

উক্ত খেলায় সভাপতিত্ব করেন, তালা প্রেসক্লাবের আহবায়ক ও খেলা পরিচালনা কমিটির আহবায়ক এম এ হাকিম।

খেলা পরিচালনা করেন, শেখ ইকবাল হোসেন বাবলু। সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন, মোস্তফা হোসেন সোহাগ ও জাহাঙ্গীর আলম।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।