সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
তারেক রহমান ২১ শতকের বাংলাদেশের রাজনীতিতে উদীয়মান উজ্জ্বল নক্ষত্র : তুহিন | চ্যানেল খুলনা

তারেক রহমান ২১ শতকের বাংলাদেশের রাজনীতিতে উদীয়মান উজ্জ্বল নক্ষত্র : তুহিন

খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ও খুলনা-২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী শফিকুল আলম তুহিন বলেছেন, স্বাধীনতার মহান ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের প্রতি মানুষের বিশ্বাস ও ভালোবাসা রয়েছে। জাতির সংকট উত্তরণে সবসময় মানুষের আস্থা ও ভরসাস্থল জিয়া পরিবার। জিয়াউর রহমানের মত মানুষ বছরে বছরে কিংবা যুগে যুগে জন্মায় না। জাতির এমন একজন ক্ষণজন্মা পুরুষের জন্য অপেক্ষা করতে হয় শতাব্দীর পর শতাব্দী। তাইতো জিয়া শতাব্দীর মহানায়ক। এমন রতœাগর্ভা সন্তান শতাব্দীর বিস্ময়। বর্তমান রাজনৈতিক পটভূমিতে বেগম জিয়ার অনুপস্থিতিতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠপুত্র, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তরুণ প্রজন্মের আইকন ও মুক্তিকামী জনতার প্রেরণার বাতিঘর। তারুণ্যের অহঙ্কার তারেক রহমান ২১ শতকের বাংলাদেশের রাজনীতিতে এক উদীয়মান উজ্জ্বল নক্ষত্র। জাতীয়তাবাদী দলের ভবিষ্যৎ কান্ডারী তারেক রহমান যেন শহিদ জিয়ার হু-বহু প্রতিচ্ছবি।

মঙ্গলবার বিকেল ৫টায় সোনাডাঙ্গা থানার ২৬নং ওয়ার্ডে বিএনপি’র সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রাজনীতিতে প্রবেশের স্বল্পতম সময়ের মধ্যে তরুণ তারেক রহমান যে সাংগঠনিক প্রতিভার স্বাক্ষর রেখেছেন, সততা ও ন্যায়পরায়নতার দৃষ্টান্ত স্থাপন করেছেন, তৃণমূল জনগোষ্ঠীর দোড়গড়ায় গিয়ে তাদের অন্তর জয় করে, শহিদ জিয়ার স্বপ্নের স্বর্নিভর বাংলাদেশ গড়তে যে অবদান রেখেছেন, তাতেই তিনি জনপ্রিয়তার শীর্ষ শিখরে পৌঁছে যান। তারেক রহমানের চমকপ্রদ উত্থান বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য ছিল অপরিহার্য। তারেক রহমানের দেশ প্রেম ও গণমানুষের প্রতি ভালোবাসা প্রশ্নাতীত। তাঁর আধুনিক চিন্তা, মেধা, মনন, প্রজ্ঞা ও শ্রম বাংলাদেশকে সমৃদ্ধ করতে বলিষ্ঠ ভূমিকা রাখবে। আগামী দিনে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও দেশের স্বার্থ তার নেতৃত্বে অটুট থাকবে বলে সাধারণ মানুষ মনে করে।

ওয়ার্ড বিএনপি’র সভাপতি মাহমুদ আলম বাবু মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসুচিতে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন খুলনা-১ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জিয়াউর রহমান পাপলু, মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক রেহানা ঈসা, মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, সোনাডাঙ্গা বিএনপি’র সভাপতি হাফিজুর রহমান মনি, সাধারন সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক জাকির ইকবাল বাপ্পি, রিয়াজ শাহেদ, হেলাল ফরাজি, সিরাজুল ইসলাম, আলমগীর হোসেন, নুরুল ইসলাম বাবু, ডাক্তার হালিম, কুদ্দুস শেখ, শাহরিয়ার সাদী, জুয়েল মীর, শুভ, আব্দুর রব, মাহাবুব, ইয়াসিন শেখ, ডালিম, রাকিব, মাসুম, শাকিল, বাবু, সাইফুল, শহিদ, রমজান, সোয়ায়েব, সহিদ, শাহজাহান, কাকলী, লাজিজা, সাগর, হাশেম, হালিম খান, জাহিদ, আজাদ, ইয়াসিন, হৃদয়, গিয়াস, লিটন, হাফিজ, সারিফা, সুমন, সোহরাব হোসেন, আজিজুল শেখ, বিউটি বেগম, উজির শেখ, সাবিহা ইয়াসমিন, যুবদলের মনিরুজ্জামান মনি, মেহেদী হাসান বাবু, ছাত্রদলের ইসবুর রহমান ইমুল প্রমুখ। কর্মসূচির শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা হেলাল উদ্দিন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

দিঘলিয়ায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদ ও ককটেলসহ আটক ৭

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।