সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
তাবিথের ওপর হামলা, তদন্তের নির্দেশ ইসির | চ্যানেল খুলনা

তাবিথের ওপর হামলা, তদন্তের নির্দেশ ইসির

চ্যানেল খুলনা ডেস্কঃডিএনসিসি নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের ওপর হামলার ঘটনায় সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে নির্বাচন ভবনে ৫৮তম কমিশন বৈঠক শেষে ইসির জেষ্ঠ্য সচিব মো. আলমগীর সাংবাদিকদের এ কথা বলেন। বৈঠকটিতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

ইসি সচিব বলেন, তাবিথ আউয়ালের ওপর হমলার বিষয়ে কমিশনের কাছে বিএনপি তাৎক্ষণিকভাবেই অভিযোগ করেছে। কমিশনও সেই অভিযোগ শুনেছে এবং আমলে নিয়েছে। সঙ্গে সঙ্গে ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য রিটার্নিং কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে, মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে রাজধানীর গাবতলীতে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের প্রচারণায় হামলার অভিযোগ পাওয়া যায়। কমিশনের সঙ্গে বৈঠকে তাৎক্ষণিকভাবে অভিযোগ দায়ের করে বিএনপি।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।