সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ঢাবি অধিভুক্ত সাত কলেজে ভর্তিচ্ছু ৯৫ হাজার ৬২২ জন | চ্যানেল খুলনা

ঢাবি অধিভুক্ত সাত কলেজে ভর্তিচ্ছু ৯৫ হাজার ৬২২ জন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ২৬ হাজার ১৬০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৯৫ হাজার ৬২২টি। সেই হিসাবে প্রতি আসনে প্রায় চারজন লড়বেন।
আজ সোমবার (১৮ অক্টোবর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এবার ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজে বিজ্ঞান ইউনিটে ৪১ হাজার ৯৪ জন, বাণিজ্য ইউনিটে ২৩ হাজার ৭০০ জন, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ৩০ হাজার ৮২৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন।
সাত কলেজে বিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা ৬ হাজার ৫০০টি, বাণিজ্য ইউনিটে ৫ হাজার ৩১০টি এবং কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট আসন ১৪ হাজার ৩৫০টি৷
অধিভুক্ত এসব কলেজের বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা ৫ নভেম্বর, বিজ্ঞান ইউনিটের ৬ নভেম্বর এবং কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৩ নভেম্বর অনুষ্ঠিত হবে।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

ইবি শিক্ষিককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যাচেষ্টার অভিযোগ

জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাফল্য, চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় হুমায়রা

ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনতে পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

খুবিতে সামাজিক ও মানসিক সুস্থতা বৃদ্ধিতে পিয়ার টু পিয়ার ওরিয়েন্টেশন সেশন অনুষ্ঠিত

খুবিতে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে এমওইউ স্বাক্ষর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।