সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ঢাকা-১৭ আসনের নেতাদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় | চ্যানেল খুলনা

ঢাকা-১৭ আসনের নেতাদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১৭ আসনে বিএনপির প্রার্থী হয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনকে সামনে রেখে এই আসনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় শুরু করেছেন তিনি। এর অংশ হিসেবে মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে বনানী থানার নেতাদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

মতবিনিময়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ থানা পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে ঢাকা-১৭ আসনে ভোটারদের সমস্যা চিহ্নিত করাসহ আগামী নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে তারেক রহমান নেতা-কর্মীদের নানা দিকনির্দেশনা দেন বলে জানা গেছে।

সভা শেষে নাছির উদ্দীন নাছির জানান, নির্বাচন নিয়ে এটি ছিল ধারাবাহিক মিটিংয়েরই অংশ বিশেষ। তারেক রহমান ঢাকা-১৭ আসনে ভোটারদের কী কী সমস্যা আছে, তা চিহ্নিত করে সেই বিষয়ে ভোটারদের অঙ্গীকার দেবেন বলে জানান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

লংমার্চ কর্মসূচির ওষুধ ইতোমধ্যে কাজ করতে শুরু করেছে: জামায়াত আমির

লংমার্চে বাধা দিলে সরকার জনরোষে পড়বে

‘সরকারি দলের আচরণে সংসদে থাকার আগ্রহ কমে যাচ্ছে’

সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

আ.লীগকে ফেরাতে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন

যেভাবে জিয়াউর রহমানের হাত ধরে গড়ে উঠেছিল বিএনপি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।