সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ঢাকা নিয়ে প্রতিশ্রুতির ফুলঝুরি আতিকুলের | চ্যানেল খুলনা

ঢাকা নিয়ে প্রতিশ্রুতির ফুলঝুরি আতিকুলের

চ্যানেল খুলনা ডেস্কঃ পরিকল্পিত এবং আধুনিক ঢাকা শহর গড়ার প্রতিশ্রুতি দিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকায় ভোট চেয়ে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, গত ৯ মাসে আমি যে অভিজ্ঞতা অর্জন করেছি, আপনারা যদি আমাকে নৌকায় ভোট দিয়ে মেয়র হিসেবে নির্বাচিত করেন, তাহলে ঢাকা শহরকে একটি পরিকল্পিত সুন্দর, আধুনিক, সুস্থ, সচল এবং একটি মানবিক ঢাকা গড়ে তুলব ইনশাআল্লাহ্।’

শনিবার দুপুরে মিরপুরে শাহআলী মাজারের প্রশাসনিক ভবনের সামনে থেকে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
আতিকুল ইসলাম বলেন, ঢাকা শহরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ যানজট এবং জলজট। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করার অভিজ্ঞতা আমার আছে। আমি সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চাই। নির্বাচিত হলে আশা করি যানজট ও জলজটমুক্ত একটি সুন্দর ঢাকা উপহার দিতে পারবো নগরবাসীকে।
আওয়ামী লীগ মনোনীত এই মেয়রপ্রার্থী আরও বলেন, নারীরা যাতে অবাধে চলতে পারে, এজন্য পুরো শহরে আমরা প্রায় ৪৮ হাজার এলইডি লাইট লাগানোর পরিকল্পনা নিয়েছি। আমরা স্মার্ট সিটি করতে চাই। বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন সমস্যা আছে, আমরা ওয়ার্ডভিত্তিক সেসব সমস্যার সমাধান করব। তাছাড়া মেয়র থেকে কাউন্সিলর সবারই জবাবদিহিতা নিশ্চিত করতে চাই।

আতিকুলের এ নির্বাচনী প্রচারণায় ঢাকা উত্তর আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

রাজধানী আরও সংবাদ

ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে ইনকিলাব মঞ্চ, জাবের-আম্মারসহ আহত কয়েকজন

‘ফ্যামিলি কার্ড’ চালুসহ ৯ প্রধান প্রতিশ্রুতি বিএনপির ইশতেহারে

যমুনা এলাকায় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কোনো আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার হয়নি: পুলিশ

সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনস্থাপন করা হবে: তারেক রহমান

শিশুদের কান ধরে ওঠবস করানোর ভিডিও ভাইরাল: নিন্দার মুখে ডাকসু থেকে সর্বমিত্র চাকমার পদত্যাগ

মোছাব্বির হত্যায় গ্রেপ্তার দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।