সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ড্রাইভিং লাইসেন্স মাত্র ৩০ মিনিটে | চ্যানেল খুলনা

ড্রাইভিং লাইসেন্স মাত্র ৩০ মিনিটে

চ্যানেল খুলনা ডেস্কঃ চট্টগ্রামের হাটহাজারী পৌর এলাকার আল মোস্তফা মার্কেটে অভিযান চালিয়ে ‘সততা প্রিন্টার্স’ নামে একটি প্রেস থেকে জব্দ করা হয়েছে জাল সার্টিফিকেট তৈরির সরঞ্জামসহ কম্পিউটার হার্ডডিক্স।

সোমবার (০৪ নভেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চালানে এ অভিযানের নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলার নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।

তিনি বলেন, পাঁচশ থেকে এক হাজার টাকায় মেলে যেকোনো শিক্ষাবোর্ড বা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট। আর সেটা পাবেন মাত্র ১০ মিনিটেই। ড্রাইভিং লাইসেন্স পেতে হলে অপেক্ষা করতে হবে ৩০ মিনিট। সব ফরমেটই রেডি থাকে; টাকা দিলেই মেলে এই নকল সার্টিফিকেট।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, রোহিঙ্গাদের এনআইডি সরবরাহ চক্রের হোতাদের ধরতে অনেক আগ থেকেই উপজেলা সদরের কিছু প্রতিষ্ঠানের ওপর নজর রাখছিলাম। সেই অনুসন্ধানের একপর্যায়ে ‘সততা প্রিন্টার্স’ নামে একটি প্রেসের খোঁজ পাই, যেখানে নকল সার্টিফিকেট তৈরি হচ্ছিল।

আজ ওই প্রেসে অভিযান চালিয়ে সার্টিফিকেট তৈরির সরঞ্জামসহ কম্পিউটার হার্ডডিক্স জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে ওই দোকান মালিক মো. নজরুল ইসলাম স্বীকার করেন, বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীরা তাদের সার্টিফিকেট স্ক্যান করাতে এলে ওই সার্টিফিকেটের অতিরিক্ত কপি দোকানে রেখে দেয়া হয়। পরে ফটোশপে এডিট করে ওই সার্টিফিকেট অন্যের নামে পাঁচশ থেকে হাজার টাকায় বিক্রি করা হয়।

তিনি জানান, ভ্রাম্যমাণ আদালত দোকান মালিক মো. নজরুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা ও দোকান সিলগালা করে দিয়েছেন।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

সৌদিতে সড়ক দুর্ঘটনা, বাড়িতে ফিরেছে আহত ফাইজা

গোপালগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ১১

বগুড়া-৬ উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় জুবাইদা, জাইমা ও শর্মিলা

হাতকড়া পরে মায়ের জানাজায় দুই ছেলে

নওগাঁয় বিয়ে বাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

বগুড়ায় চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।