সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে রায় যে কোনো সময় | চ্যানেল খুলনা

ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে রায় যে কোনো সময়

সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসে ঘুষ দেওয়া মামলায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যে কোনো সময় রায় দেওয়া হতে পারে। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে স্টর্মি ড্যানিয়েলসের মুখ বন্ধ করতে ট্রাম্প ঘুষ প্রদান করেছিলেন বলে অভিযোগ উঠেছে।

এই পর্ন তারকার দাবি, ২০০৬ সালে ট্রাম্প তার সঙ্গে ‘সেক্স’ করেছিলেন। যখন ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনের জন্য লড়ছিলেন তখন তিনি যেন এ কথা ফাঁস না করে দেন সেজন্য তাকে ঘুষ দেওয়া হয়েছে।

ট্রাম্পের বিরুদ্ধে আরও অভিযোগ, ঘুষের অর্থের কথা গোপন করতে তিনি ভুল ব্যবসায়িক তথ্য দিয়েছেন। ট্রাম্পের বিরুদ্ধে মোট ৩৪টি অপরাধমূলক অভিযোগ আনা হয়েছে। সেগুলোতে বলা হয়েছে, নির্বাচনের কয়েক সপ্তাহ আগে নিজের আইনজীবী মাইকেল কোহেনকে দিয়ে স্টর্মি ড্যানিয়েলসকে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দিয়েছিলেন ট্রাম্প।

ট্রাম্পের বিরুদ্ধে বিচারকাজে অংশ নেওয়া বিচারকরা যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার (২৯ মে) নিজেদের মধ্যে আলোচনায় বসেন। সর্বশেষ তথ্য অনুযায়ী তাদের মধ্যে আলোচনা চলছিল। এই আলোচনাতেই ঠিক করা হবে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করা হবে কিনা এবং তার বিরুদ্ধে কোনো রায় দেওয়া হবে কিনা।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

বাংলাদেশের ‘ট্রাম্প মহিষ’ নিয়ে মজার প্রতিক্রিয়া জানাল ইরান

রাস্তায় সিসিটিভি বসিয়ে সেনা চলাচলের তথ্য পাকিস্তানে পাচার, পাঞ্জাবে গ্রেপ্তার একজন

সমৃদ্ধকৃত ইউরেনিয়াম ইরানেই থাকবে, মোজতবা খামেনির নির্দেশ

বেইজিং সফরে পুতিন: ২০ চুক্তি স্বাক্ষর, আরও ২০টির সম্ভাবনা

যুদ্ধের ক্ষতিপূরণসহ যুক্তরাষ্ট্রের কাছে যেসব দাবি জানিয়েছে ইরান

সরকারি টাকায় ডেটিং করে বেড়াচ্ছেন এফবিআইপ্রধান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।