সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ায় সেনাবাহিনীর গাড়ি উল্টে এক সেনা সদস্য নিহত | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় সেনাবাহিনীর গাড়ি উল্টে এক সেনা সদস্য নিহত

চ্যানেল খুলনা ডেস্কঃখুলনার ডুমুরিয়া উপজেলায় সেনাবাহিনীর সদস্য বহনকারী একটি ট্রাক খাদে পড়ে শফিকুল নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ সেনা সদস্য। সোমবার (২৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার বালিয়াখালী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে নুরুজ্জামান, মামুন, আফজাল, রাজিব, সোহাগ, তানভীর ও সৌরভকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর অপর ৮ জনকে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বিপ্লব জানান, সেনাবাহিনীর সদস্যরা শীতকালীন মহড়া উপলক্ষে বরিশাল থেকে সাতক্ষীরায় যাচ্ছিলেন। এ সময় তারা ডুমুরিয়ার বালিয়াখালী ব্রিজ এলাকায় পৌঁছালে তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই শফিকুল নামে এক সেনা সদস্য নিহত হন।

ওই গাড়িতে ২৭ জন সেনা সদস্য ছিলেন বলেও জানান ওসি আমিনুল ইসলাম বিপ্লব।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।