সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

ডুমুরিয়ায় বজ্রপাতে বিল্লু মঙ্গল দাস (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কুলবাড়িয়া বিলে এ দূর্ঘটনা ঘটে।
নিহত পরিবার ও এলাকাবাসী সুত্রে জানা গেছে,উপজেলার আটলিয়া ইউনিয়নের বরাতিয়া দাসপাড়া এলাকার মৃত বাবুরাম দাসের ছেলে বিল্লু মঙ্গল দাস একজন বর্গাচাষী কৃষক।
ঘটনার দিন দুপুরে তিনি কুলবাড়িয়া বিলে বর্গা নেয়া জমির ধান ক্ষেতে সার প্রয়োগ করছিলেন। এসময় বজ্রপাত হলে তার দেহের বিভিন্ন স্থানে দগ্ধ হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মাঠে থাকা অন্যান্য কৃষকরা দ্রুত এগিয়ে গিয়ে তার মৃত্যু দেহ পড়ে থাকতে দেখে
পরিবারকে খবর দেয়। খবর পেয়ে তার পরিবারের লোকজন মৃত্যুদেহ উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যায়। এদিকে তার অকাল মৃত্যুতে স্বজন ও এলাকাবাসীর আহাজারিতে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতরণ ঘটে। গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

নির্বাচনী প্রতিশ্রতি বাস্তবায়িত করবো ইনশাল্লাহ : আলি আসগার লবি

খালিশপুর ১০ নম্বর ওয়ার্ডে ৪ হাজার ১৫৮ জনে নারী পেল ফ্যামিলি কার্ড

ওজোপাডিকোর বোর্ড মেম্বার থেকে সাংবাদিক টুটুলকে অব্যাহতির নির্দেশ

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে: খুলনায় নাহিদ ইসলাম

খুলনায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত

খুলনায় ৫ পিস্তল ও ৯৬ রাউন্ড গু‌লিসহ নারী আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।