সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ায় দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্যহত্যা | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্যহত্যা

খুলনায় দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা ঘটনা ঘটেছে। শনিবার (২৭ জানুয়ারি) ডুমুরিয়া থানাধীন ১৩ নং গুটুদিয়া ইউনিয়নের কমলপুর গ্রামের এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন, ডুমুরিয়া উপজেলার কমলপুর গ্রামের মান্নান সরদারের স্ত্রী ডলি বেগম (৩৮), তার কন্যা ফাতেমা (৪) ও ৭ মাস বয়সী ছেলে ওমর।

স্থানীয়রা জানায়, শনিবার সকাল ৮ টা থেকে বেলা ১১ টার মধ্যে যে কোন সময়ে নিজ বাড়িতে পারিবারিক কলহলের কারণে ডিকটিম ডলি বেগম তার দুই সন্তানকে হত্যা করে ডলি বেগম নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

খুলনার অতিরিক্ত পুলিশ সুপার মো. আসিফ ইকবাল জানান, পারিবারিক কলহের জের ধরে আব্দুল মান্নান সরদারের স্ত্রী ডলি বেগম তার চার বছরের মেয়ে ফাতেমা খাতুন ও সাত মাসের ছেলে ওমর আলী সরদারকে বালিশ চাপা দিয়ে হত্যা করেন। এরপর নিজে ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

নির্বাচনী প্রচারণা ও গণসংযোগে নারী সমাজকে পেছনে রেখে দেশ পুনর্গঠন সম্ভব নয়: মঞ্জু

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

নতুন বাংলাদেশ গড়তে, খুলনাকে নতুনরূপে পেতে ধানের শীষের প্রার্থীকে ভোট দিন : মঞ্জু

খালিশপুরের প্রভাতী স্কুলমাঠে তারেক রহমানের আগমন ঘিরে আবেগ, উদ্দীপনা আর প্রস্তুতির জোয়ার

খুলনার পুরানো দিনের হারানো গৌরবকে আমরা ফিরিয়ে আনতে চাই: মঞ্জু

রূপসায় পরিত্যক্ত অবস্থায় দুই রিভলবার উদ্ধার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।