সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ডুমুরিয়া- ফুলতলার উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিন- আলী আসগার লবি | চ্যানেল খুলনা

ডুমুরিয়া- ফুলতলার উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিন- আলী আসগার লবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন্ন নির্বাচন। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা বিএনপি একটি জনসম্পৃক্ত ও জনপ্রিয় রাজনৈতিক দল। এইদেশের সকল সংকটে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজ তারেক রহমান রাষ্ট্র গঠনের পরিকল্পনা ঘোষণার মাধ্যমে দেশের উন্নয়ন, মানুষের জীবনমান উন্নয়ন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গুলোকে কার্যকর করতে একমাত্র বিএনপির পতাকা তলে আসার আহবান জানিয়েছেন। সে লক্ষ্য অর্জনে সকল ভোটারকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশকে সামনে এগিয়ে নিতে সহযোগিতা করতে হবে। ডুমুরিয়া -ফুলতলাবাসীর সেবক হিসেবে আজীবন কাজ করে যেতে চাই।

শনিবার বিকেলে ডুমুরিয়ার শাহপুর বাজারে নির্বাচনী বিশাল জনসভায় খুলনা-৫ (ডুমুরিয়া- ফুলতলা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আলি আসগার লবি একথা বলেন।

রঘুনাথপুর ইউনিয়ন বিএনপি’র আহবায়ক আব্দুর রব আকুঞ্জি’র সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা যুবদল আহবায়ক ইবাদুল হক রুবায়েদ। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা-৫ ধানের শীষের প্রধান নির্বাচনী এজেন্ট মোল্লা মোশারেফ হোসেন মফিজ, খুলনা জেলা বিএনপি’র সদস্য সরোয়ার হোসেন, ডুমরিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গাজী আবদুল হালিম প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন রঘুনাথপুর ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব শাহদুজ্জামান বাবু। এর আগে দুপুরে ডুমুরিয়ার সাহস ইউনিয়নের খরশান্ডা সারকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-৫ (ডুমুরিয়া- ফুলতলা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আলি আসগার। এছাড়া সাহস ইউনিয়নের একাধিক উঠান বৈঠক সহ দিন ব্যাপী ধানের শীষ প্রতিকের গনসংযোগ করেন। মকবুল মেম্বারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরদার ইলিয়াস, মোল্লা মাহাবুর রহমান, শেখ মশিউর রহমান লিটন, শেখ জামিনুর রহমান, ফরিদ হোসেন, মন্টু বাওয়ালী, শেখ জয়নাল আবেদীন, দেলোয়ার হোসেন, রাহাদুল ইসলাম, আব্দুল সালাম, ইয়াছিন মেম্বার, মোহাম্মদ আলী, জাকির হোসেন, ফয়সাল, বিল্লাল হোসেন, মুরাদ হোসেন প্রমুখ।

এসময় আলি আসগর লবি আরো বলেন, আমাকে একটা বার সুযোগ দিয়ে দেখেন আমি আপনাদেও তথা এই অঞ্চলের উন্নয়ন করতে পারি কিনা, আমার নিজস্ব কোন চাওয়া পাওয়া নেই। আমার একটায় চাওয়া আপনারা যদি আমাকে ভোটে জয়ী করে সংসদে পাঠান, আর আমি জাতীয় সংসদে আপনাদের প্রতিনিধিত্ব করার মাধ্যমে ডুমুরিয়া- ফুলতলার উন্নয়নের জন্য নিজেকে উৎসর্গ করবো। তাই আগামী ১২ ফেব্রুয়ারি আপনার গুরুত্বপূর্ণ আমানত ভোট দেশের গনতন্ত্র প্রতিষ্ঠার জন্য ধানের শীষ মার্কায় প্রদান করবেন সেই প্রত্যাশা করছি।

তিনি আরো বলেন, ডুমুরিয়া-ফুলতলার জলাবদ্ধতা নিরসনে আমরা কাজ শুরু করেছি। আমি এমপি নির্বাচিত হলে আমার প্রথম কাজ হবে এ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধান করা। আজ আপনাদের কাছে ধানের শীষ প্রতীক নিয়ে এসেছি, আপনাদের কাছে ভোট প্রার্থনা করছি। আমি সুবিধা বঞ্চিত এই অঞ্চলের মানুষের জীবনযাত্রারমান উন্নয়ন করতে এসেছি। সেই সুযোগটুকু আপনাদের কাছ থেকে পাবো তা ইতিমধ্যে বিভিন্ন সভা সমাবেশে আপনাদের সরব উপস্থিতি প্রমান করেছে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

বটিয়াঘাটায় জুট মিলে অগ্নিকাণ্ড, ক্ষতি প্রায় ৭ লাখ

নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু

‘মিথ্যা কথা ও কালো টাকা দিয়ে ভোটারদের বিভ্রান্ত করা হচ্ছে’

নির্বাচনী প্রচারণা ও গণসংযোগে নারী সমাজকে পেছনে রেখে দেশ পুনর্গঠন সম্ভব নয়: মঞ্জু

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

নতুন বাংলাদেশ গড়তে, খুলনাকে নতুনরূপে পেতে ধানের শীষের প্রার্থীকে ভোট দিন : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।