সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ায় হয়রানীমূলক মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় হয়রানীমূলক মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

ডুমুরিয়ায় স্কুল ছাত্র স্বাধীন আত্মহত্যার হয়রানীমূলক মামলা প্রত্যাহারের দাবীতে ডুমুরিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ডেসেম্বর) সকালে মুক্তা বেগম নামে এক গৃহবধু এ সংবাদ সম্মেলন করে।

লিখিত বক্তব্যে মুক্তা বেগম বলেন, শাহপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্র স্বাধীন সরদার ৬ষ্ঠ শ্রেনীতে পড়ুয়া আমার মেয়েকে বিভিন্ন সময় উত্যক্ত করতো।

যার কারণে মানষিকভাবে ভেঙ্গে পড়ে আমার মেয়ে। বিষয়টি স্বাধীনের পরিবারকে জানানো হলে তারা স্বাধীনকে ঘরে তালা দিয়ে আটকে রাখে। একপর্যায়ে গত ২২ ডিসেম্বর রবিবার দুপুরে নিজ বাড়িতে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে স্বাধীন। এ ঘটনায় ডুমুরিয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়। এদিকে স্বাধীনের মা রেক্সনা বেগম বাদী হয়ে গত ২৫ ডিসেম্বর ডুমুরিয়া থানায় আত্মহত্যা প্ররোচনামুলক একটি মামলা করে। যে মামলায় আমার স্বামী সেলিম গাজীসহ আমার ভাই রায়হান সরদার ওরফে টিটু ও শামীম সরদারকে আসামী করা হয়। ময়না তদন্ত রিপোর্ট ছাড়াই হয়রানীমূলক ওই মামলা প্রত্যাহারের দাবী জানানো হয় সংবাদ সম্মেলনে।

এসময়ে উপস্থিত ছিলেন শিউলী বেগম, জহির সরদার, সাজেদ গাজী, নাসির গাজী, রুবিনা বেগম, মনিরুল সরদার, রিক্তা বেগম প্রমুখ। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শেখ মোঃ জাকির হোসেন জানান, স্বাধীনকে গলায় রশি দিয়ে ঝুলান্ত অবসস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু এবং একটি আত্মহত্যা প্ররোচনা মামলা হয়েছে। মামলার দুই আসামী টিটু ও শামীমকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী খুলনা আসছেন মঙ্গলবার

হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো গ্রেনেড বাবুর ভাই জনিকে

কেসিসি মহানগরীকে সবুজায়নের জন্য উদ্যোগ নিয়েছে : নজরুল ইসলাম মঞ্জু

২৮ বছরের প্রথা ভেঙে কেডিএ চেয়ারম্যান পদে বেসামরিক নিয়োগ

খুলনা সিটি মেডিকেলে আগুন: শর্টসার্কিটের প্রাথমিক ধারণা

খুলনায় দুর্বৃত্তের গুলিতে বিএনপি কর্মী নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।