সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ায় শারদীয় দুর্গাপূজা ২০২৪ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় শারদীয় দুর্গাপূজা ২০২৪ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে খুলনার ডুমুরিয়া দুর্গাপূজা কমিটির সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত। ডুমুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা সম্প্রসারণ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রস্তুতি মূলক সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্যসসকল শ্রেণিপেশার মানুষ একযোগে কাজ করবে বলে প্রতিশ্রুতি দেন। যানজট নিরসনসহ

শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন হবে বলে বক্তাগণ আশাবাদ ব্যক্ত করেন। সদুর্গোৎসবে পুলিশ প্রশাসনের পাশাপাশি আনসার এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলোস নিরাপত্তার দায়িত্বে নিয়ে যেতে থাকবেন বলে বক্তারা জানান।

ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিনের সভাপতিত্বে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপন ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা এসএম আশরাফ হোসেন, সেনাবাহিনীর সিনিয়র ওরেন্ট অফিসার জয়নাল আবেদীন, ডুমুরিয়া থানার অফিসার্স ইনচার্জ আব্দুল হক, ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবির,উপজেলা দুর্গাপূজার উৎসব কমিটির সভাপতি নির্মাল বৈরাগী, ডুমুরিয়া পূজা উদযাপন ফোরান্ডের সভাপতি নিত্যনন্দন মন্ডল, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, চেয়ারম্যান শেখ দিদার হোসেন, শেখ হেলাল উদ্দিন,তুহিনুল ইসলাম তুহিন,সমারেশ মন্ডল, বাংলাদেশ জামায়াতি ইসলামী ডুমুরিয়া উপজেলা সভাপতি মুক্তার হোসেন, সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার দিবাশীষ বিশ্বাস, বিশিষ্ট সমাজ সেবক হযরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম জমাদার, আটলিয়া ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়দেব আঢ্য,বান্দা পূজা উদযাপন কমিটির সভাপতি পরিতোষ কুমার, মাগুর খালী ইউনিয়নের ফোরান্ডের সভাপতি অরুণ কুমার গোলদার, ডুমুরিয়া উপজেলা পূজা উদযাপন কমিটির কোষাধ্যক্ষ পরিমাল কুমার কুন্ডু, রুদাঘরা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিনেশ চন্দ্র মন্ডল, খর্নিয়া ইউনিয়নের পূজাসউদযাপন পরিষদের সভাপতি অতুল পাল, রংপুর ইউনিয়নের ফোরান্ডের নিলয় মন্ডল প্রমুখ।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় তীব্র গরম, অনুভূত তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই

খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

কুয়েটে ‘ওয়েব কন্টেন্ট অ্যান্ড এমপ্লয়ি অ্যাটেনডেন্স ম্যানেজমেন্ট’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

খুলনায় পুলিশ সদস্যের আত্মহত্যার ঘটনায় তদন্ত কমিটি গঠন

খুলনায় সোমবার থেকে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

খুলনাসহ ১১ জেলায় চালু হচ্ছে ‘ফুয়েল পাস’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।