সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ডিজিটাল নিরাপত্তা আইনে পাবনায় সাংবাদিক গ্রেফতার | চ্যানেল খুলনা

ডিজিটাল নিরাপত্তা আইনে পাবনায় সাংবাদিক গ্রেফতার

পাবনা প্রতিনিধি:

পাবনার চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি, চাটমোহর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সাপ্তাহিক সময় অসময় পত্রিকার সম্পাদক কে এম বেলাল হোসেন স্বপনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

শনিবার (২৬ ডিসেম্বর) দুপুরে চাটমোহর থেকে তাকে গ্রেফতার করা হয়।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, চাটমোহর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও প্রার্থী রাজ আলী বাদি হয়ে বেলাল হোসেন স্বপনকে আসামি করে শুক্রবার (২৫ ডিসেম্বর) রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেছেন।

পাবনা ডিবি পুলিশের ওসি তোজাম্মেল হক জানান, বেলাল হোসেনের বিরুদ্ধে চাটমোহর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। সেই মামলার আসামি হিসেবে তাকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে চাটমোহর থানায় হস্তান্তর করা হবে। সেখান থেকে আদালতে সোপর্দ করা হবে।

উল্লেখ্য, বেলাল হোসেন স্বপন শুক্রবার তার ফেসবুক ওয়ালে কাউন্সিলর রাজ আলীকে নিয়ে একটি মেয়ে ঘটিত বিষয়ে উড়ো চিঠি নিয়ে পোস্ট দেন। এ ঘটনায় রাজ আলী বাদি হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

মৃত্যুদণ্ড কার্যকরে পদক্ষেপ না নিতে ট্রাইব্যুনালে শেখ হাসিনার চিঠি

কয়রায় স্বামীকে শ্বাসরোধে হত্যা, স্ত্রী পলাতক

‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ গ্রেপ্তার

মারা গেছে সাভারের সেই সিরিয়াল কিলার সম্রাট

শ্যামনগরে ৬২ হাজার টাকা মূল্যের বিদেশি মদ জব্দ

খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে হত্যা করা হয় টিকটকার রাকিবকে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।