সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ডিএফপি মহাপরিচালকের খুলনা আঞ্চলিক তথ্য অফিস পরিদর্শন | চ্যানেল খুলনা

ডিএফপি মহাপরিচালকের খুলনা আঞ্চলিক তথ্য অফিস পরিদর্শন

চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) এর মহাপরিচালক স. ম. গোলাম কিবরিয়া সরকারি সফরের অংশ হিসেবে আজ (সোমবার) খুলনা আঞ্চলিক তথ্য অফিস পরিদর্শন করেন। এসময় তিনি তথ্য অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় ডিএফপি’র মহাপরিচালক বলেন, তথ্য অধিদফতর (পিআইডি) এবং ডিএফপি কাজের ক্ষেত্রে ওতপ্রোতভাবে জড়িত। উভয় প্রতিষ্ঠান গণমাধ্যম নিয়ে কাজ করে। বিভাগীয় পর্যায়ে ডিএফপি’র অফিস না থাকায় বিভিন্ন পত্রিকা অফিস ও ডিএফপির মধ্যে পিআইডি অনেক ক্ষেত্রে সেতুবন্ধনের কাজ করে। তাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এ দুটি প্রতিষ্ঠানের কাজের মধ্যে সমন্বয় বাড়াতে হবে। সেবাপ্রত্যাশীরা যেন সিটিজেন চার্টার অনুসারে সহজে তথ্য সেবা পেতে পারেন তা নিশ্চিত করতে তথ্য প্রযুক্তির ওপর গুরূত্ব আরোপ করেন ডিএফপি’র মহাপরিচালক।

মতবিনিময় সভায় ডিএফপির পরিচালক (বিজ্ঞাপন ও নিরীক্ষা ) রোকসানা পারভীন, খুলনা পিআইডির উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদসহ সকল কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।

উল্লেখ্য তিন দিনের সরকারী সফরে ডিএফপি মহাপরিচালকের নেতৃত্বে একটি টিম শনিবার খুলনা আসেন। এই সফরে তাঁরা খুলনার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন এবং খুলনা ও বাগেরহাটের বিভিন্ন পত্রিকা অফিস পরিদর্শন করেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

সোনাডাঙ্গায় এনসিপি পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় ইমরান মুন্সী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

খুলনায় এনসিপির শ্রমিক নেতাকে গুলির ঘটনায় তন্বীসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

নারী সঙ্গী ও মাদক নিয়ে বাগবিতণ্ডায় খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।