সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ট্রাম্প প্রশাসনের ২৮ জনের ওপর চীনের নিষেধাজ্ঞা | চ্যানেল খুলনা

ট্রাম্প প্রশাসনের ২৮ জনের ওপর চীনের নিষেধাজ্ঞা

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও-সহ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ২৮ জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে চীন।

‘চীনের অভ্যন্তরীণ বিষয়ে মারাত্মক হস্তক্ষেপ করায়’ তাদের ওপর এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানায় চীন।

বুধবার (২০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন জো বাইডেন। এতে আনুষ্ঠানিকভাবে ট্রাম্প প্রশাসনের ইতি ঘটে।

বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, নিষেধাজ্ঞায় থাকা ২৮ জনের মধ্যে আরও রয়েছেন ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার ন্যাভারো, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ ব্রায়ান, পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, স্বাস্থ্যমন্ত্রী অ্যালেক্স আজার এবং জাতিসংঘের মার্কিন দূত কেলি ক্র্যাফট।

সেই সঙ্গে ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বল্টন এবং সাবেক উপদেষ্টা স্টিফেন ব্যাননও ওই তালিকায় রয়েছেন।

নিষেধাজ্ঞায় থাকা ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যরা চীন, হংকং এবং ম্যাকাওতে প্রবেশ করতে পারবেন না বলে জানানো হয়েছে। সেই সঙ্গে এসব ব্যক্তি এবং তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান চীনে ব্যবসা কার্যক্রম চালাতে পারবে না।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ট্রাম্প প্রশাসনের রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা এবং চীনের প্রতি ঘৃণা ছড়ানো মার্কিন বা চীনা নাগরিকদের ভালোর কথা চিন্তা করে করা হয়নি।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

বাংলাদেশের ‘ট্রাম্প মহিষ’ নিয়ে মজার প্রতিক্রিয়া জানাল ইরান

রাস্তায় সিসিটিভি বসিয়ে সেনা চলাচলের তথ্য পাকিস্তানে পাচার, পাঞ্জাবে গ্রেপ্তার একজন

সমৃদ্ধকৃত ইউরেনিয়াম ইরানেই থাকবে, মোজতবা খামেনির নির্দেশ

বেইজিং সফরে পুতিন: ২০ চুক্তি স্বাক্ষর, আরও ২০টির সম্ভাবনা

যুদ্ধের ক্ষতিপূরণসহ যুক্তরাষ্ট্রের কাছে যেসব দাবি জানিয়েছে ইরান

সরকারি টাকায় ডেটিং করে বেড়াচ্ছেন এফবিআইপ্রধান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।