সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
টি-টেন লিগে পুনের নেতৃত্বে নাসির | চ্যানেল খুলনা

টি-টেন লিগে পুনের নেতৃত্বে নাসির

পর্দা উঠছে টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের। ১০ ওভারের ক্রিকেট লড়াইয়ের এবারের আসরে বাংলাদেশ থেকে ডাক পেয়েছেন এক ঝাঁক ক্রিকেটার। নিলাম থেকে টুর্নামেন্টির দল পুনে ডেভিলস দলে টেনেছে অলরাউন্ডার নাসির হোসেনকে। নাসিরেই আস্থা রেখেছে দলটি। দলে ডেভিড মালান, মোহাম্মদ আমিরদের মতো তারকা ক্রিকেটার থাকলেও নাসিরকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে পুনে।

বুধবার এক টুইট বার্তার মাধ্যমে পুনে ডেভিলস তাদের অধিনায়কের নাম ঘোষণা করে। সেখানে তারা জানায়, এবারের আসরে নাসিরের ওপরেই আস্থা রাখছে দলটি। পুনে দলে নাসিরের পাশাপাশি বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সুযোগ পেয়েছেন মনির হোসেন খান। এছাড়াও আইকন ক্রিকেটার হিসেবে আছেন ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান ডেভিড মালান।

টুর্নামেন্ট শুরুর দিনেই মাঠে নামবে পুনে ডেভিলস। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির শহরের শেখ জায়েদ স্টেডিয়ামে ডেকার গ্ল্যাডিয়েটর্সের মুখোমুখি হবে নাসিরের দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সোয়া আটটায়।

পুনে ডেভিলস স্কোয়াড- নাসির হোসেন (অধিনায়ক), ডেভিড মালান (আইকন), মোহাম্মদ আমির, হার্দুস ভিলজয়েন, চ্যাডউইক ওয়ালটন, টম কোহলার ক্যাডমোর, মনির হোসেন খান, ডেভন থমাস, কেনার লুইস, আসিফ খান, মোহাম্মদ বুটা, স্যাম উইসনিউস্কি, করণ কেসি, বৃত্ত অরবিন্দ, দারউইশ রাসুলি, মুনিস আনসারি ও আহমেদ রেজা।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

কুয়েটে ‘ইন্টার ডিপার্টমেন্ট টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন

সরকারের নির্দেশ পেলে বিশ্বকাপে খেলবে না পাকিস্তানও

বাংলাদেশ বিশ্বকাপে যাবে না, সরকারি সিদ্ধান্ত

ভারতে বাংলাদেশ না খেললে বিশ্বকাপে বিকল্প দল নেবে আইসিসি

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

বিসিবিকে ২১ জানুয়ারির ডেডলাইনের ব্যাপারে কিছু বলেনি আইসিসি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।