সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
টিভি রিপোর্টার করার লোভ দেখিয়ে টাকা নিচ্ছিলেন তারা | চ্যানেল খুলনা

টিভি রিপোর্টার করার লোভ দেখিয়ে টাকা নিচ্ছিলেন তারা

র‍্যাব জানিয়েছে, ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট টিভি (বিএসটিভি নিউজ ২৪)’ নামের একটি ভুয়া অনলাইন টিভি চ্যানেলে রিপোর্টার নিয়োগের নামে প্রতারণা করছিল চক্রটি। নামি-দামি ব্র্যান্ডের গাড়ি ব্যবহার করতেন চক্রের সদস্যরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে রিপোর্টার নিয়োগের চটকাদার বিজ্ঞাপন দিয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নিতো চক্রটি। টাকা ফেরত চাইলে অস্ত্রের মাধ্যমে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দিতো।

‘বঙ্গবন্ধু স্যাটেলাইট টিভি (বিএসটিভি নিউজ ২৪)’ নামের একটি ভুয়া অনলাইন টিভি চ্যানেলে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগের নামে প্রতারণার অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, রাজধানীর হাতিরঝিল ও মতিঝিল এলাকা থেকে সোমবার ভোররাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-৪। চক্রটির সদস্যরা নামি-দামি ব্র্যান্ডের গাড়ি ব্যবহার করতেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে রিপোর্টার নিয়োগের চটকাদার বিজ্ঞাপন দিয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নিতো চক্রটি। এই টাকা ফেরত চাইলে অস্ত্রের মাধ্যমে ভয়ভীতি ও হুমকি দিয়ে তাদের তাড়িয়ে দিতো।

গ্রেপ্তাররা হলেন প্রতারক চক্রটির প্রধান শাহীন খান এবং তার সহযোগী নূর হোসেন ওরফে নুরুল ইসলাম নাহিদ, রিয়াদ মাহমুদ, রিমন পারভেজ, জয়নুল আবেদীন, আকবর হোসেন, রাজিব হোসেন, রায়হান পারভেজ, ইমরুল কাইয়েচ ওরফে ফয়েজ ও আইয়ুব খান।

র‍্যাব-৪ এর অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক জানান, গোয়েন্দা তথ্যে তারা জানতে পারেন, ভুয়া অনলাইন টিভি চ্যানেল ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট টিভি (বিএসটিভি নিউজ ২৪)’ তে জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগের নামে প্রতারণা করছে একটি চক্র। চক্রটির ১০ জনকে পরে হাতিরঝিল ও মতিঝিল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের স্ট্যান্ডসহ ক্যামেরা, কম্পিউটার, ভিজিটিং কার্ড ও ব্যানার উদ্ধার করা হয়েছে।

চক্রের হোতা শাহিন খান ও তার প্রধান সহযোগী নূর হোসেন ওরফে নুরুল ইসলাম নাহিদ র‍্যাবকে তাদের প্রতারণার নানা কৌশল জানিয়েছেন বলে জানান মোজাম্মেল হক।

তিনি বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে অনুমোদনহীন অনলাইন টিভি চ্যানেলটিতে চাকরির প্রলোভন দেখিয়ে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগের নামে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করে আসছিল। প্রতারণার কৌশল হিসেবে চক্রটি রিপোর্টার নিয়োগের নামে বিভিন্ন জেলায় তাদের বিশেষ প্রতিনিধি নিয়োগ করেছে। নিজেরা নামি-দামি ব্র্যান্ডের গাড়ি ব্যবহার করতো। চ্যানেলের কথিত লোগো ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে রিপোর্টার নিয়োগের চটকদার বিজ্ঞাপন প্রচার করে আসছিল তারা। এই বিজ্ঞাপন দেখে চাকরির জন্য যোগাযোগ করলে জনপ্রতি ১৫-২৫ হাজার টাকা হাতিয়ে নিতো চক্রটি। এ কাজে মাঠ পর্যায়েও তাদের সহযোগী রয়েছে।

শাহিন খান জানিয়েছেন, তিনি এসএসসি পাস। ২০০৩ সালে মতিঝিল এলাকায় ট্রাভেল এজেন্সি ব্যবসার পাশাপাশি বেবি ফুডসের পরিবেশক হিসেবে কাজ শুরু করেন। ২০২০ সালে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট টিভি (বিএসটিভি নিউজ ২৪)’ প্রতিষ্ঠার পর চাকরি প্রত্যাশীদের কাছ থেকে জনপ্রতি ১৫ থেকে ২৫ হাজার টাকা নিয়েছেন। ভুয়া চ্যানেলটির ম্যানেজিং ডাইরেক্টর শাহিন খান ও পরিচালক নুরুল ইসলাম নাহিদ।

অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক জানান, র‍্যাবের তদন্তে জানা গেছে, শাহিন ও নাহিদের মাধ্যমে প্রতারণার শিকাররা বাসা ও অফিসের ঠিকানায় গিয়ে টাকা ফেরত চাইলে অস্ত্রের মাধ্যমে ভয়ভীতি ও হুমকি দিয়ে তাদের তাড়িয়ে দিতো তারা। গ্রেপ্তার বাকি আটজন বিভিন্নভাবে তাদের সহায়তা করতেন।

গ্রেপ্তার ১০ জনের বিরুদ্ধে হাতিরঝিল ও মতিঝিল থানায় মামলা হয়েছে বলেও জানান র‌্যাব-৪-এর অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

মৃত্যুদণ্ড কার্যকরে পদক্ষেপ না নিতে ট্রাইব্যুনালে শেখ হাসিনার চিঠি

কয়রায় স্বামীকে শ্বাসরোধে হত্যা, স্ত্রী পলাতক

‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ গ্রেপ্তার

মারা গেছে সাভারের সেই সিরিয়াল কিলার সম্রাট

শ্যামনগরে ৬২ হাজার টাকা মূল্যের বিদেশি মদ জব্দ

খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে হত্যা করা হয় টিকটকার রাকিবকে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।