সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
টিকা প্রয়োগের পর আধা ঘণ্টা পর্যবেক্ষণ | চ্যানেল খুলনা

টিকা প্রয়োগের পর আধা ঘণ্টা পর্যবেক্ষণ

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী প্রথমে চারটি সরকারি হাসপাতালে করোনার ভ্যাকসিন দেওয়া হবে। এই চার হাসপাতালে মধ্যে আছে মুগদা জেনারেল হাসপাতাল।

ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আগামী ২৮ জানুয়ারি টিকা কার্যক্রম শুরু হবে মুগদা হাসপাতালে।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে এ বিষয় কথা হয় মুগদা জেনারেল হাসপাতালের পরিচালক ডা. অসীম কুমার নাথের সঙ্গে।

তিনি জানান, হাসপাতালের তৃতীয় তলায় করোনা ভ্যাকসিন দেওয়ার স্থান ঠিক করা হয়েছে। সরকারের নির্দেশ পেলে ২৮ জানুয়ারি ভ্যাকসিন প্রয়োগের কার্যক্রম শুরু করা হবে।

ডা. অসীম কুমার নাথ আরও জানান, প্রথমে হাসপাতালের স্বাস্থ্যকর্মী ও হাসপাতালের অন্যান্যদের টিকা দেওয়া হবে। ভ্যাকসিন প্রয়োগ করতে দুজন নার্স ও চার জন স্বেচ্ছাসেবী থাকবে। টিকা প্রয়োগের আগে মানুষের প্রেশার মাপাসহ অনান্য পরীক্ষা-নিরীক্ষা করে নেওয়া হবে। টিকা প্রয়োগের পরে ৩০ মিনিট সবাইকে পর্যবেক্ষণে রাখা হবে। এই সময়ের মধ্যে যদি কোনো সমস্যা হয় তাহলে দ্রুত চিকিৎসা দেওয়া হবে। সেই অনুযায়ী চিকিৎসকদের একটি টিম গঠন করা হয়েছে।

তিনি আরও বলেন, টিকা সংরক্ষণের জন্য আমাদের এখানে দুটি ফ্রিজ আছে। সেখানে আনুমানিক তিন হাজার টিকা সংরক্ষণ করে রাখা যাবে।

নিজেও করোনার টিকা নেবেন জানিয়ে মুগদা হাসপাতালে পরিচালক বলেন, সব কিছু ঠিক থাকলে প্রথম দিনে ১০০ জনকে করোনার ভ্যাকসিন প্রয়োগ করা হবে।

বৃহস্পতিবার বাংলাদেশের কাছে ২০ লাখ ডোজ করোনার টিকা হস্তান্তর করেছে ভারত। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে টিকাগুলো হস্তান্তর করা হয়। ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী টিকা হস্তান্তর করেন।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আজকের টপিক্স আরও সংবাদ

কেসিসি মহানগরীকে সবুজায়নের জন্য উদ্যোগ নিয়েছে : নজরুল ইসলাম মঞ্জু

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় রক্ষা পেল সিটি মেডিকেল হাসপাতাল : দ্রুত চালুর ঘোষণা হুইপ বকুলের

খুলনায় ‘গ্রেনেড বাবু’র বাড়িতে যৌথবাহিনীর অভিযান, আটক ১

২৮ বছরের প্রথা ভেঙে কেডিএ চেয়ারম্যান পদে বেসামরিক নিয়োগ

খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্পে প্রধানমন্ত্রীর তীব্র অসন্তোষ : দায়ী কর্মকর্তাকে চিহ্নিতের নির্দেশ

খুলনায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।