সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ঝিনাইদহে স্বামীর ফার্নিচার কারখানা থেকে স্ত্রীর লাশ উদ্ধার | চ্যানেল খুলনা

ঝিনাইদহে স্বামীর ফার্নিচার কারখানা থেকে স্ত্রীর লাশ উদ্ধার

ঝিনাইদহ সদরের গোপীনাথপুর গ্রামে একটি কাঠের ফার্নিচার কারখানা থেকে তাসলীমা খাতুন (৩৮) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে লাশটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর থেকে ওই নারীর স্বামী ও ফার্নিচার কারখানাটির মালিক লাল মিয়া (৪০) পালিয়েছেন।

জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে কাঠের ফার্নিচার কারখানায় স্বামী লাল মিয়াকে খাওয়ার জন্য ডাকতে যান স্ত্রী তাসলীমা খাতুন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের অন্য সদস্যরা খোঁজাখুঁজির পর রাত সাড়ে ৮টার দিকে তালাবদ্ধ কাঠের ফার্নিচার কারখানার ভেতরে লাশ দেখে পুলিশে খবর দেন তাঁরা। পরে পুলিশ এসে কারখানার তালা ভেঙে ভেতরের একটি চৌকির নিচে থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত তাসলীমার ছেলে রাজন হোসেন বলেন, ‘আমি সকালে মায়ের সঙ্গে দেখা করে অফিসে চলে যাই। দুপুরবেলা আমার বোন আমাকে ফোনে বলে, মায়ের ফোনে কল ঢুকছে না। আমি অফিস থেকে এসে দেখি, মায়ের ফোন বাড়িতে রয়েছে। এ সময় বাবার ফোনে কল দিলে সেটিও বন্ধ পাই। পরে কারখানায় গিয়ে দেখি, তা তালা দেওয়া।’

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন ব্যক্তি জানান, লাল মিয়া মাদকাসক্ত। এ নিয়ে মাঝেমধ্যেই স্বামী-স্ত্রীর ঝগড়া হতো।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া বলেন, ‘আমরা লাশের পরিচয় শনাক্ত করেছি। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। নিহত ব্যক্তির স্বামীকে আটক করতে অভিযান চালাচ্ছে পুলিশ। তবে হত্যার কারণ এখনো জানা যায়নি।’

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহত নারীর ছেলে রাজন হোসেন তাঁর বাবা লাল মিয়ার নামে মামলার প্রস্তুতি নিচ্ছেন। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

https://channelkhulna.tv/

ঝিনাইদহ আরও সংবাদ

গণঅধিকারের রাশেদকে আসনছাড়, কানে ধরে দলত্যাগ বিএনপি কর্মীর

ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ১০

ঝিনাইদহে স্বামীর ফার্নিচার কারখানা থেকে স্ত্রীর লাশ উদ্ধার

ঝিনাইদহ সীমান্তে ১৪ জনকে আটক করেছে বিজিবি

ঝিনাইদহে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মোবাইলে মারধরের ভিডিও দেখে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে—রিকশাচালক আজিজুরের মা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।