সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ঝিনাইদহে শিক্ষা সেবিকা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

ঝিনাইদহে শিক্ষা সেবিকা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধিঃ আশা প্রাথমিক শিক্ষা শক্তিশালী করণ কর্মসূচির আওতায় ঝিনাইদহে শিক্ষা সেবিকা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত
হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে শহরের কুটুম কমিউনিটি সেন্টারে ঝিনাইদহ জেলা আশা সংস্থা এ সম্মেলনের আয়োজন করে। দিনব্যাপী কর্মশালায় জেলার ৬টি উপজেলার শতাধিক শিক্ষা সেবিকা ও সুপার ভাইজার অংশ গ্রহণ করে।
এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় আশার ডিরেক্টর (প্রোগ্রাম) আবু হাসনাত চৌধুরি এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার সুশান্ত কুমার দেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশার জয়েন্ট ডেপুটি ডিরেক্টর (প্রোগ্রাম) শেখ ওবায়দুল্লাহ, আশার কুষ্টিয়া ডিভিশনাল ম্যানেজার উত্তর কুমার ভৌমিক, কেন্দ্রিয়
সিনিয়র শিক্ষা কর্মকর্তা জসিম উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন কুষ্টিয়া এডিশনাল ডিভিশনাল ম্যানেজার এনামুল হক।
বক্তারা কর্মশালায় অংশ গ্রহণকারী শিক্ষা সেবিকা ও সুপারভাইজারদের শিক্ষা খাতকে আরও একধাপ এগিয়ে নিতে সকলের প্রতি আহবান জানান।

https://channelkhulna.tv/

ঝিনাইদহ আরও সংবাদ

গণঅধিকারের রাশেদকে আসনছাড়, কানে ধরে দলত্যাগ বিএনপি কর্মীর

ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ১০

ঝিনাইদহে স্বামীর ফার্নিচার কারখানা থেকে স্ত্রীর লাশ উদ্ধার

ঝিনাইদহ সীমান্তে ১৪ জনকে আটক করেছে বিজিবি

ঝিনাইদহে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মোবাইলে মারধরের ভিডিও দেখে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে—রিকশাচালক আজিজুরের মা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।