সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ঝিনাইদহে জ্বালানি তেল বিক্রেতাদের কর্মবিরতি | চ্যানেল খুলনা

ঝিনাইদহে জ্বালানি তেল বিক্রেতাদের কর্মবিরতি

চ্যানেল খুলনা ডেস্কঃজ্বালানি তেল বিক্রয়ের কমিশন, তেলবাহী ট্যাংক-লরির ভাড়া বৃদ্ধিসহ ১৫ দফা দাবিতে ঝিনাইদহে ট্যাংক-লরি মালিক-শ্রমিক ও জ্বালানি তেল ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে।আজ সকাল থেকে জেলার পাম্পগুলাতে জরুরি যান ব্যতীত অন্য কোনো যানবাহনে কোনো ধরনের তেল বিক্রি করতে দেখা যায়নি। ফলে অনেকেই মোটরবাইক কিংবা বাস-ট্রাকের জন্য তেল কিনতে এসে ফিরে যাচ্ছেন।
ঝিনাইদহ রেজাউল করিম ফিলিং স্টেশনের ম্যানেজার মোহাম্মদ ফারুক জানান, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্সসহ জরুরি যান ব্যতীত অন্য কোনো যানবাহনে তেল বিক্রয় করা হচ্ছে না।তিনি আরও জানান, আমাদের যে ১৫ দফা দাবি রয়েছে তা সম্পূর্ণ যৌক্তিক দাবি। সরকার এটা মেনে নিলেই আমরা কর্মবিরতি প্রত্যাহার করব।যানবাহন চালকরা জানান, তেল না পেয়ে খুবই সমস্যা হচ্ছে, গাড়ী ঠিকমতো চালাতে পারছি না। তাদের কর্মবিরতি প্রত্যাহার করলে আমাদের সকলের জন্যই ভাল।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।