সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
জেসিআই ঢাকা ওয়েষ্টের নতুন সভাপতি আলতামিশ নাবিল | চ্যানেল খুলনা

জেসিআই ঢাকা ওয়েষ্টের নতুন সভাপতি আলতামিশ নাবিল

২০২২ সালের জন্য জেসিআই (জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল) ঢাকা ওয়েষ্টের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মুহাম্মাদ আলতামিশ নাবিল। সম্প্রতি রাজধানীর বনানীর এক হোটেলে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ২০২২ সালের জন্য এক্সিকিউটিভ কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে আলতামিশ নাবিল বলেন, ‘তারুণ্যনির্ভর এ সংগঠন জেসিআই ঢাকা ওয়েষ্টের আসছে বছর মূল লক্ষ থাকবে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষমাত্রা অর্জনে সক্রিয়ভাবে অংশ নেয়ার পাশাপাশি বিশ্বমানের কিছু কাজের মাধ্যমে বিশ্বব্যাপী বাংলাদেশের পজেটিভ ব্রান্ডিং তৈরি করা।’ আলতামিশ নাবিল পেশায় একজন ডিজিটাল সার্ভিস বিশেষজ্ঞ, কাজ করছেন জাতীয় অ্যাপষ্টোরে। নিয়মিত লেখালেখি ও প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি ট্রেইনার হিসেবেও রয়েছে তার সুখ্যাতি। বার্ষিক সাধারণ সভায় নির্ধারিত আসন্ন বছরের কার্যনির্বাহী কমিটিতে আরও রয়েছেন আইপিএলপি ত্বহা ইয়াছিন রমাদান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সুবাহ আফরিন, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ মাহমুদুর রহমান ইমরান ও কাজী ফারহানা, সেক্রেটারি জেনারেল নূর মোহাম্মাদ আলী, ট্রেজারার সুজাউর রহমান, জেনারেল লিগ্যাল কাউন্সিল মির্জা মুহাম্মদ ইলিয়াস, ট্রেনিং কমিশনার রাফিদ আহনাফ, ডিরেক্টর জহিরুল ইসলাম মোহসান, নাজিব রাফে, ইকবাল হোসেন ইকু, সামিউর রহমান নিরব ও নিশাদুল ইসলাম, কমিটি চেয়ার কাশফিয়া ইব্রাহিম, সামিরা সাইফ জোয়ার্দ্দার ও পৌষী রাজ্জাক। জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮ থেকে ৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের একটি বৈশ্বিক সংগঠন। এটির ১২০টির বেশি দেশে কার্যক্রম রয়েছে এবং সারা বিশ্বে এর সদস্য সংখ্যা ২ লাখের বেশি। জেসিআই সদর দপ্তর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত। বাংলাদেশে জেসিআই এর ১৮টি লোকাল চ্যাপ্টার কাজ করছে যার মধ্যে জেসিআই ঢাকা ওয়েষ্ট বৃহৎ এবং প্রাচীনতম।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে

খালিশপুরের ১০ নং ওয়ার্ডে মাওঃ মশিউর রহমানের পক্ষ থেকে ছিন্নমূলের মাঝে ঈদ উপহার বিতরণ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।