সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির নভেম্বর মাসের সভা আজ (রবিবার) সকালে জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বলেন, চলমান ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনের প্রথম দুইধাপ অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়েছে। খুলনায় নির্বাচনের দিন বৃষ্টি উপেক্ষা করে ৭৭ থেকে ৮০ শতাংশের বেশি ভোটার ভোটদান করেছেন। যারা নির্বাচনে অংশগ্রহণ করছে না তারাই নির্বাচনে মানুষের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তোলে। তিনি বলেন, অধিকতর নিরাপত্তা নিশ্চিতে প্রত্যেক মন্দির এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা প্রয়োজন। বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স পরিচয়ে কেউ যেন জনভোগান্তি সৃষ্টি করতে না পারে সেদিকে নজর রাখতে হবে। পুণ্যস্নান ও ধানকাটার মৌসুমে অবৈধ হরিণ শিকার বন্ধ ও আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ব্যবস্থা নিতে হবে।

সভায় পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান জানান, সমাজে মাদকের বিস্তার ঘটলে সকলের সন্তান ক্ষতিগ্রস্ত হতে পারে। খুলনায় ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা গ্রহণ করেছে। সামাজিক শৃঙ্খলা রক্ষায় নগর ও গ্রামীণ এলাকার চায়ের দোকানগুলোতে রাতের বেলা নির্দিষ্ট সময়ের পরে টেলিভিশন সেট বন্ধ রাখার বিষয়টি ভেবে দেখা যেতে পারে।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরের উপপরিচালক মোঃ রফিকুজ্জামান বলেন, গত মাসে জেলায় মাদক সংক্রান্ত একশত ৬২টি মামলা দায়ের করা হয়েছে।

জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার সভাপতির বক্তৃতায় বলেন, অপরাধির মূল পরিচয় সে অপরাধি। রূপসার শিয়ালিতে সাম্প্রদায়িক ঘটনায় জড়িতরা অবশ্যই আইনের আওতায় আসবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও করোনার তৃতীয় ঢেউ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। তিনি আরও জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ি এবছর হতে সুন্দরবনে কেবল সনাতন ধর্মাবলম্বীদের জন্য পুণ্যস্নান অনুষ্ঠিত হবে, রাসমেলা হবে না।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার ম-ল সভায় বিগত মাসে খুলনা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। এসময় জানানো হয়, খুলনা জেলা অধিক্ষেত্রে বিগত অক্টোবর মাসে ১৬০ টি মামলা দায়ের করা হয়েছে যা বিগত সেপ্টেম্বর মাসে জেলায় দায়ের হওয়া মামলা থেকে ১৩টি কম। খুলনা মহানগরী অধিক্ষেত্রে অক্টোবর মাসে ১৫২টি মামলা দায়ের হয়েছে যা বিগত সেপ্টেম্বর মাসে দায়ের হওয়া মামলা হতে সাতটি বেশি।
সভায় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।