সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
জিভে জল আনা গরুর মাংসের টিকিয়া কাবাব | চ্যানেল খুলনা

জিভে জল আনা গরুর মাংসের টিকিয়া কাবাব

গরুর মাংসের টিকিয়া কাবাব। ছবি সংগৃহীত

গরুর মাংসের টিকিয়া কাবাব। ছবি সংগৃহীত

চ্যানেল খুলনা ডেস্কঃ কোরবানির ঈদের আজ তৃতীয় দিন। এ সময়ে ঘরে গরুর মাংস থাকে সবারই। গরুর মাংস দিয়ে তৈরি করতে পারেন মজাদার টিকিয়া কাবাব।
আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন গরুর মাংসের টিকিয়া কাবাব।

যা লাগবে

বিফ কিমা ৫০০ গ্রাম, আদা, রসুন ও পেঁয়াজ টুকরা করা ১ কাপ, শুকনা মরিচ ৫-৭টি, লবণ স্বাদ অনুযায়ী, গরম মশলা আস্ত দুই-তিনটি, এলাচ, দারুচিনি, গোলমরিচ, জিরা এক চামচ, ধনেপাতা, পুদিনাপাতা পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি আধাকাপ, তেজপাতা দুইটি, ডিম দুইটি, বুটের ডাল ১২৫ গ্রাম, চিনি আধা চা চামচ, পরিমাণমতো পানি ও তেল ভাজার জন্য।

যেভাবে করবেন

প্রথমে কিমা ভালো করে ধুয়ে নিয়ে তাতে সব কাটা মশলা, আস্ত গরম মশলা, স্বাদ অনুযায়ী লবণ, চিনি, বুটের ডাল ও পরিমাণমতো পানি দিয়ে ভালো করে সেদ্ধ করে শুকনা শুকনা করে গরম অবস্থায় বেটে তাতে একে একে ডিম, ধনেপাতা, পুদিনা পাতা, পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে গোল গোল চ্যাপটা করে গরম ডুবো তেলে ভেজে কিচেন টিস্যুতে তুলে সার্ভিং ডিশে সাজিয়ে পরিবেশন করুন টিকিয়া কাবাব।

https://channelkhulna.tv/

লাইফস্টাইল আরও সংবাদ

ত্বকের বলিরেখা কমাতে উপকারী যেসব তেল

ত্বক তৈলাক্ত, শুষ্ক না স্পর্শকাতর? ঘরে বসেই পরীক্ষা করুন

ঘরের ধুলাবালি থেকে অ্যালার্জি ? সতর্ক থাকবেন যেভাবে

সামনে বিয়ে? ত্বকের যত্নে যে ভুলগুলো করবেন না

অ্যালোভেরা জেল সরাসরি ত্বকে লাগানো কি ঠিক?

কাজে বেরোনোর সময় শিশুর কান্নাকাটি শুরু? মেনে চলুন কিছু কৌশল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।