সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
জার্মান দলের হয়ে আর খেলব না: ওজিল | চ্যানেল খুলনা

জার্মান দলের হয়ে আর খেলব না: ওজিল

নিজের দেশ জার্মানির হয়ে আর না খেলার ঘোষণা দিয়েছেন আর্সেনাল সুপারস্টার মেসুত ওজিল। সাড়ে তিন বছরের চুক্তিতে তুরস্কর ক্লাব ফেনারবাচে যোগ দিয়েছেন এ অভিজ্ঞ মিডফিল্ডার।

ইস্তানবুলের একটি জনপ্রিয় গণমাধ্যমে বুধবার ওজিল বলেছেন, ‘আমি জার্মান জাতীয় দলের সফলতায় খুব খুশি হব। কিন্তু সে দেশের হয়ে আর কখনও খেলব না।’

প্রিয় ক্লাব আর্সেনাল ছাড়ার বিষয়ে এক বিবৃতিতে ওজিল বলেন, ‘আর্সেনালের সঙ্গে গত প্রায় সাড়ে সাত বছরে পথচলা আমার জন্য ছিল দারুণ ও উপভোগ্য। আমরা একসঙ্গে শিরোপা জিতেছি ও এমন কিছু দারুণ মুহূর্ত কাটিয়েছি, যা সারাজীবন আমার স্মৃতিতে থাকবে। আমি এ মুহূর্তে আর্সেনাল সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাতে চাই।’

২০১৩ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে সেই সময়ের ক্লাব রেকর্ড ৪২.৫ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফিতে আর্সেনালে যোগ দিয়েছিলেন ওজিল। প্রথম মৌসুমেই আর্সেনালকে এফএ কাপের শিরোপা এনে দেন বিশ্বকাপজয়ী এ মিডফিল্ডার।

আর্সেনালের জার্সিতে প্রায় সাড়ে সাত বছরে তিনটি এফএ কাপের শিরোপা জেতার পাশাপাশি সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ২৫৪ ম্যাচ খেলেছেন ওজিল। ৪৪ গোল করেছেন। থিয়েরি অঁরি ও কেভিন ডি ব্রুইনার পরই ওজিলের অবস্থান। এর পরও গত বছরের মার্চ থেকে কোচ মিকেল আর্তেতার দলে উপেক্ষিত ছিলেন তিনি।

চলতি মৌসুম পর্যন্ত চুক্তি থাকলেও এবারের প্রিমিয়ার লিগ ও ইউরোপা লিগে তাকে মাঠে নামায়নি আর্সেনাল। এমন পরিস্থিতিতে ১৩ মিলিয়ন ইউরোতে তুরস্কের ফেনারবাচে নাম লেখালেন ওজিল। আর্সেনালে তার বেতন ছিল বার্ষিক ২০ মিলিয়ন ইউরো।

প্রসঙ্গত ওজিলের জন্ম জার্মানিতে হলেও তিনি তুরস্কের বংশোদ্ভূত। তার স্ত্রী একজন তুর্কি নারী। তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে চমৎকার সম্পর্ক রয়েছে ওজিলের। ওজিলের বিয়েতে সস্ত্রীক উপস্থিত ছিলেন এরদোগান। সেই সময় বিষয়টি ভালোভাবে নেননি জার্মানিরা। গত বিশ্বকাপে ভালো পারফরম করতে পারেননি ওজিল। সেই সময় জার্মানির সাবেক তারকা ফুটবলারসহ অনেকেই ওজিলের সমালোচনা করে বলেছিলেন, ওজিল জার্মানির জন্য মন দিয়ে খেলেন না।

তথ্যসূত্র: আলজাজিরা

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

কুয়েটে ‘ইন্টার ডিপার্টমেন্ট টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন

সরকারের নির্দেশ পেলে বিশ্বকাপে খেলবে না পাকিস্তানও

বাংলাদেশ বিশ্বকাপে যাবে না, সরকারি সিদ্ধান্ত

ভারতে বাংলাদেশ না খেললে বিশ্বকাপে বিকল্প দল নেবে আইসিসি

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

বিসিবিকে ২১ জানুয়ারির ডেডলাইনের ব্যাপারে কিছু বলেনি আইসিসি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।