সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
জাবি ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ, রবিবার থেকে আবেদন শুরু | চ্যানেল খুলনা

জাবি ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ, রবিবার থেকে আবেদন শুরু

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণে টালমাটাল সময়ের মাঝে আগামীকাল থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে। এরই মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রবিবার (২০ জুন) দুপুর ১২টার দিকে অনলাইনে (https://juniv-admission.org) এ অবেদন শুরু হয়ে একটানা চলবে আগামী ৩১ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

এর আগে শুক্রবার (১৮ জুন) জাবির ডেপুটি রেজিস্ট্রার ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সচিব মো. আবু হাসান স্বাক্ষরিত ভর্তি পরীক্ষার আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

আবেদন ফি

এ, বি, সি, ডি এবং ই ইউনিটের প্রতিটির জন্য ৬০০ টাকা এবং সি১, এফ, জি, এইচ এবং আই ইউনিটের প্রতিটির জন্য ৪০০ টাকা (সার্ভিস ফিসহ)।

ভর্তি পরীক্ষার তারিখ

আবেদনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা পরিস্থিতি বিবেচনা করে ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচী পরবর্তীতে জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি এবং ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এছাড়া পরীক্ষার পূর্বে বিস্তারিত ভর্তির ওয়েবসাইটে পাওয়া যাবে।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ন্যূনতম যোগ্যতা

১) ২০১৭ সাল ও তার পরবর্তী বছরসমূহের মাধ্যমিক/সমমানের পরীক্ষা এবং ২০১৯ ও ২০২০ উচ্চমাধ্যমিক/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

২) মাধ্যমিক/সমমান ও উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষার ৪র্থ বিষয়সহ মোট জিপিএ গণনা করা হবে।

৩) জি.সি.ই: ২০১৫ সাল থেকে তৎপরবর্তী সাল পর্যন্ত ও লেভেল পরীক্ষায় অন্তত ৫টি বিষয়ে এবং ২০১১ অথবা ২০২০ সালের এ লেভেল পরীক্ষায় অন্তত দুইটি বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে। তাদের ও লেভেল এবং এ লেভেলের মোট সাতটি বিষয়ের মধ্যে ৪টি বিষয়ে কমপক্ষে বি গ্রেড ও তিনটি বিষয়ে কমপক্ষে সি গ্রেড থাকতে হবে।

৪) প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থী যে কোনো ইউনিটে আবেদন করতে পারবে।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জুনের প্রথম ভাগ

কুয়েটের ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ-এর যোগদান

এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা

প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ আবারও কুয়েটের ভিসি

ইবি শিক্ষিককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যাচেষ্টার অভিযোগ

জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাফল্য, চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় হুমায়রা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।