সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন | চ্যানেল খুলনা

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

বাগেরহাটের ফকিরহাটে বিদেশ গমনেচ্ছুক যুবকদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে স্মার্ট স্কিল প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও সম্মানী ভাতা বিতরণ করা হয়।

শনিবার (১৬ মে) সকাল ১১টায় ফকিরহাট উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। বিশেষ অতিথি ছিলেন ইউএনও মো. রোকনুজ্জামান, এসিল্যান্ড মো. শরীফ নেওয়াজ, সার্কেল এসপি মোঃ রাশেদুল ইসলাম রানা এবং ওসি শেখ সাইফুল ইসলাম।

স্মার্ট স্কিল ট্রেনিং সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক রাজু মন্ডল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ অলিউজ্জামান মিনা। অনুষ্ঠানে বিভিন্ন ট্রেডের প্রশিক্ষক, অভিভাবক ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বিশ্বে প্রতিযোগিতামূলক কর্মবাজারে টিকে থাকতে তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করা জরুরি। স্মার্ট স্কিল ট্রেনিং সেন্টারে জাপান, দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশে গমনেচ্ছুক যুবকদের ভাষাগত দক্ষতা বৃদ্ধি ও ট্রেডভিত্তিক কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয়। এর মাধ্যমে প্রশিক্ষণার্থীরা বিদেশের কর্মবাজারে নিজেদের উপযুক্ত করে গড়ে তোলার সুযোগ পাচ্ছেন।

আলোচনা সভা শেষে সফলভাবে কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে সনদপত্র ও সম্মানী ভাতা তুলে দেন অতিথিরা

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

মোংলায় লোভ দেখিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ

গোল্ডেন জিপিএ ৫ দেখা হলোনা চিতলমারীর স্বস্তিদ্বীপের

ফকিরহাটে বাড়ছে ধৈঞ্চা চাষ, কমছে রাসায়নিক সারের নির্ভরতা

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।