সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের স্মরণসভা ও দোয়া মাহফিল | চ্যানেল খুলনা

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের স্মরণসভা ও দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম-এর উপদেষ্টা, সাবেক জিপি ও সিনিয়র এ্যাডভোকেট লতিফর রহমান লুৎফর আত্মার মাগফেরাত কামনায় মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর ২টায় খুলনা জেলা আইনজীবী সমিতির ১নং হল রুমে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম-এর উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিলর অনুষ্ঠিত হয়।

ফোরামের সভাপতি এড. শেখ মাসুদ হোসেন রনির সভাপতিত্বে ও এড. মোল্লা মোঃ মাসুম রশিদ ও এড. চৌধুরী তৌহিদুর রহমান তুষারের পরিচালনায় স্মরণসভায় মরহুমের দীর্ঘ ৫০ বছরের আইন পেশায় সম্পৃক্ত থাকাকালীন মরহুমের বহুবিধ গুণ, বর্নাঢ্য জীবন ও প্রতিভার সম্পর্কে বক্তব্য রাখেন, এড. গাজী আব্দুল বারী, এড. আব্দুল মালেক, এড. শেখ আব্দুল আজিজ, এড. আব্দুল্লাহ হোসেন বাচ্চু, বীরমুক্তিযোদ্ধা এড. আ. ফ. ম. মহসীন, এড. লতিফুর রহমান লাবু, এড. বেগম আক্তার জাহান রুকু, এড. জিল্লুর রহমান, এড. সত্য গোপাল ঘোষ, এড. শফিকুল ইসলাম জোয়াদ্দার খোকন, এড. এ. কে, এম, শহিদুল আলম শহীদ, এড. কাজী খালিদ হাসান জনি, এড. এস, এম, ওয়াছিউর রহমান হিরক, এড. মুনজিল আলী, এড. আবু হুরায়রা সোহেল, এড. শফিউল আলম তুতি, এড. তৌহিদুজ্জামান, এড. সাইফুর রহমান সুমন, এড. মুস্তাকুজ্জামান মুক্ত প্রমুখ। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা জাহাঙ্গীর হোসেন।

উল্লেখ্য বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম-এর উপদেষ্টা, সাবেক জিপি ও সিনিয়র এ্যাডভোকেট লতিফর রহমান লুৎফর গত ৮ এপ্রিল সোমবার বার্ধক্য জনিত কারণে মৃত্যুবরণ করেন।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

বাংলাদেশকে বহু ভাষা ও সংস্কৃতির দেশ হিসেবে গড়ে তুলতে চাই: নাহিদ ইসলাম

১১ দলীয় নেতাদের নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমির

অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করে হাসপাতালে মেঘমল্লার বসু

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ

জুলাই সনদে এনসিপির স্বাক্ষর, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।