সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
জাতির পিতা স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নগর স্বেচ্ছাসেবক লীগের কম্বল বিতরণ | চ্যানেল খুলনা

জাতির পিতা স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নগর স্বেচ্ছাসেবক লীগের কম্বল বিতরণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে এবং খুলনা-২ আসনের সংসদ সদস্য বঙ্গবন্ধু ভ্রাতুষ্পুত্র সেখ সালাহ্উদ্দিন জুয়েল’র পক্ষ থেকে গতকাল বিকাল ৪ টায় খুলনা মহানগরীর ময়লাপোতা মোড়ে সোনাডাঙ্গা থানার গরীব ও দু:স্থ্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়। খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে এসব কম্বল বিতরণ করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.ডি.এ বাবুল রানা ও খুলনা মহানগর যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন। খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম.এ. নাসিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেলের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবনেতা কাজী কামাল হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ জি¦লহাজ হাওলাদার, কামরুল ইসলাম, মো: জাহাঙ্গীর হোসেন, আসরাফুল আলম বাবু, শরিফুল ইসলাম প্রিন্স, শফিকুল ইসলাম অভি, মিঠু দে, মোজাহের হোসেন মোজো, তাজমুল হক তাজু, সরদার আসাদুল ইসলাম সানি, শিকদার সিহাব, মাহাবুব মোর্শেদ লেমন, শেখ রায়হান উদ্দিন, আমিরুল ইসলাম বাবু, এস.এম নুর হাসান জনি, লতা আক্তার প্রিয়া, নাজমুল হক, সালাহউদ্দিন দুলাল, সৈয়দ জাহিদুজ্জামান, রাহাত আলী মোড়ল, সাকিব হাসান, মারুফ চৌদুরী রিমন, রাজিব মোল্লা, শেখ হানিফ, দিদারুল আলম, সোহেল মিয়া, আসিফ সবুজ, রুপম তালুকদার, রিপনুজ্জামান রিপন, শেখ সাহিদ, মোঃ সোহাগ, মোঃ ইকবাল, মারুফ হোসেন, মোস্তফা কামাল, মোহাম্মাদ পিয়াল, ইখতিয়ার মোল্লা, মাহামুদুল ইসলাম সুজন, রবিউল ইসলাম প্রিন্স, শংকর কুন্ড, এম.এম মাসুদুর রহমান, লিটন মাহামুদ. নাইম হাসান, নাঈম দেওয়ান, রিয়াদ খান, মোঃ রফিক খান, রায়হান শিকদার প্রমুখ। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয় এবং নেতৃবৃন্দ উপস্থিত সকলকে সরকারী বিধি নিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে চলার আবহান জানান। এর পূর্বে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম.এ. নাসিম ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেলের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ সকাল ১০টায় খুলনা প্রেসক্লাব চত্ত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।