সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
জাতির পিতা বঙ্গবন্ধু ছিলেন বাঙ্গালি জাতির স্বপ্নদ্রষ্টা: সংসদ সদস্য এ্যাড. মিলন | চ্যানেল খুলনা

জাতির পিতা বঙ্গবন্ধু ছিলেন বাঙ্গালি জাতির স্বপ্নদ্রষ্টা: সংসদ সদস্য এ্যাড. মিলন

মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাঙ্গালি জাতির স্বপ্নদ্রষ্টা। জাতির মুক্তি ও স্বাধীনতার সংগ্রামে তাকে জেলের অভ্যান্তরে কাটাতে হয়েছে।
বুধবার দুপুরে পৌর ভবন মিলনায়তনে এ ভাতা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি পৌরসভার মেয়র এ্যাডভোকেট মনিরুল হক তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক।
অনুষ্ঠান শেষে জাতীর জনকের স্বপরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া শেষে তবারক বিতরণ করা হয়।

উল্লেখ্য, পৌরসভায় ১৫শ’ ৫০ জন অসচ্ছল পরিবার, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী, ভাতা পাচ্ছেন। নতুনভাবে ৫৬ জন বয়স্ক ভাতা, বিধবা ৭১ ও প্রতিবন্ধী ২৪৮ জন সুবিধাভোগীদের মাঝে ভাতা বই ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মাষ্টার সাইদুর রহমান, কাউন্সিলর মোতালেব হোসেন ফকির, ওয়ালিউর রহমান, জাহাঙ্গীর হোসেন, আজিজুল ইসলাম মিলন, মো. নান্না শেখ, মো. মহিদুল ইসলাম, রোকেয়া বেগম, কুরছিয়া আক্তারসহ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
প্রধান অতিথি কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন আরো বলেন, বঙ্গবন্ধু’র স্বপ্ন বাস্তবায়নের জন্য তারই সুযোগ কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বর্তমান সরকারের সামাজিক উন্নয়ন বেষ্টনি প্রকল্পের আওতায় এ ভাতা প্রদান চালু করেছেন, প্রতিটি উপজেলায় শতভাগ সুবিধাভোগীরা এর আওতায় আসবেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ১১ দলীয় জোটের নির্বাচনী গনমিছিল

বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থীর ফকিরহাট সাংবাদিকদের সাথে মতবিনিময়

ফকিরহাট সেনা ক্যাম্পের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৪

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ফকিরহাটে ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপির মিছিল ও পথসভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।