সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
জাতির পিতার মাজারে যবিপ্রবির নব-নির্বাচিত শিক্ষক সমিতির পুস্পস্তবক অর্পণ | চ্যানেল খুলনা

জাতির পিতার মাজারে যবিপ্রবির নব-নির্বাচিত শিক্ষক সমিতির পুস্পস্তবক অর্পণ

চ্যানেল খুলনা ডেস্কঃ যবিপ্রবির নব-নির্বাচিত শিক্ষক সমিতির সকল সদস্য গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে পুস্পস্তবক অর্পণ করেন। এসময়ে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষক সমিতির সভাপতি অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ ইকবাল কবীর জাহিদ, সাধারণ সম্পাদক ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. মোঃ আমজাদ হোসেন, সহ-সভাপতি পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.
সাইবুর রহমান মোল্যা, সহ-সাধারণ সম্পাদক ফার্মেসী বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ ওবায়েদ রায়হান, কোষাধ্যক্ষ ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক গণিত বিভাগের প্রভাষক দীপা রায়, কার্যনির্বাহী কমিটির সদস্য রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ আজিজুর রহমান খান, ফিশারিজ অ্যান্ড মেরীন বায়োসায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক মোঃ হাবিবুর রহমান, ইন্ডাস্ট্রিয়াল প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক আবীদ হোসেন খান, কেমিকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. সুজন চৌধুরী এবং পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক ফাতেমা-তুজ-জোহরা। এছাড়াও বঙ্গবন্ধু মাজারে পুস্পস্তবক অর্পণ শেষে সমিতির সকল সদস্যরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল সদস্যের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন শ্যোন অ্যারেস্ট

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উলাশীর জিয়া খাল পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অমিত

বেনাপোল স্থলবন্দরে বাণিজ্য সহজীকরণে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করলেন বন্দরের চেয়ারম্যান

যশোরে ৬ কোটি টাকার হিরাসহ ভারতীয় নাগরিক আটক

শার্শা-কাশিপুর সড়কে ইজিবাইক চলাচলে বাধা দেওয়ায় বিক্ষোভ ও সড়ক অবরোধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।