সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
জাতির জনকের রক্তের ধারা সেখ জুয়েল ও সেখ সোহেল খুলনার উন্নয়নে নিরলস কাজ করছেন | চ্যানেল খুলনা

জাতির জনকের রক্তের ধারা সেখ জুয়েল ও সেখ সোহেল খুলনার উন্নয়নে নিরলস কাজ করছেন

সুখে-দুঃখে যে মানুষের পাশে থাকে, সেইত প্রকৃত নেতা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু নিজে নন তারঁ পরিবারের সকল সদস্য জীবন দিয়েছেন বাংলাদেশ ও বাঙ্গালীর অধিকার রক্ষায়। আজ তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সারাবিশে^ এক অনন্য উচ্চতায় উত্তীর্ণ হচ্ছে। আর জাতির জনকের সেই রক্তের ধারা খুলনা-০২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল খুলনাসহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের জন্য কাজ নিরলস কাজ করে যাচ্ছেন। তাদের নেতৃত্বেই খুলনায় আজ আওয়ামী লীগ অপ্রতিরোধ্য গতিতে চলমান। আর কিছু মানুষ ঘোলা পানিতে মাছ শিকারের আশায় অপরাজনীতি করে যাচ্ছেন। তাদেরকে কখনও এলাকায় দেখা যায় না। মানুষের আপদে বিপদে দেখা যায় না। তারা এসি রুমে বসে অপরাজনীতিতে লিপ্ত থাকেন। আর নির্বাচনের আগ মুহুর্তে অপপ্রচার করে জনগনকে বিভ্রান্ত করেন। দেশ বিরোধী জন সমর্থন হীন এই অপশিক্তকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে।
সোমবার নগরীর নতুন বাজার মোড়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর পরিচালক শেখ সোহেল এর উদ্যোগে ইফতার বিতরণকালে এ কথা বলেন সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক। এ সুময় আরো উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবরীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক ও মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসনে সুজন, মহানগর ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, নগর যুবলীগ নেতা তাজুল ইসলাম, সাবেক ছাত্রনেতা অভিজিৎ পাল, ওয়ার্ড যুবলীগ নেতা আব্দুল মালেক, ফেরদাউস হোসেন লাবু, বাদল সিপাহী, রিয়াজ মাহমুদ চৌধুরী, জিহাদুর রহমান জিহাদ, নগর ছাত্রলীগ নেতা তাজমুল ইসলাম তাজু, মাহমুদুল ইসলাম সুজন, শেখ সাকিব, সোহান হোসেন শাওন, মাহমুদুর রহমান রাজেস, সোনাডাঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি জনি বসু, সাধারণ সম্পাদক রুম্মান আহম্মেদ প্রমুখ।
ইফতার বিতরণ এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, শহীদ শেখ আবু নাসের, বেগম রাজিয়া নাসেরসহ ১৫আগষ্ট নিহত সকলের আত্মার শান্তি কামনায় দোয়া এবং দেশ ও জাতির উন্নয়নে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পড়ান বায়তুন আমান জামে মসজিদের ইমাম। এ সময় ৫শতাধিক পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে

খালিশপুরের ১০ নং ওয়ার্ডে মাওঃ মশিউর রহমানের পক্ষ থেকে ছিন্নমূলের মাঝে ঈদ উপহার বিতরণ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।