সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
জাকাত ফাউন্ডেশনের উদ্যোগে ফুলতলায় শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ | চ্যানেল খুলনা

জাকাত ফাউন্ডেশনের উদ্যোগে ফুলতলায় শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ

জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা, বাংলাদেশ কান্ট্রি অফিস কর্তৃক খুলনা জেলার ফুলতলা উপজেলার অসহায় দরিদ্র ৩০০ শীতার্ত পরিবারের মাঝে বুধবার (২৭ ডিসেম্বর) কম্বল বিতরণ করা হয়।

অন্যান্য বছরের ন্যায় এবছরও জাকাত ফাউন্ডেশন কর্তৃক দেশের সবচেয়ে বেশী গরীব অসহায় মানুষ যারা শীতে গরম পোশাকের অভাবে কষ্ট পাচ্ছে তাদের কষ্ট লাঘবের উদ্দেশ্যে উক্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে।

উক্ত বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মনিটরিং ও ইভালুয়েশন ম্যানেজার জনাব মোঃ মাহবুবুল হক। ফুলতলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব রফিকুল ইসলাম, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব প্রফেসর ড. মীর মনজুর মাহমুদ, জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা, বাংলাদেশ অফিসের প্রোগ্রাম ম্যানেজার জনাব মোঃ রেজাউল করিম, সংস্থার প্রতিনিধিবৃন্দ এবং সরকারের প্রশাসনিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন।

খুলনা ছাড়াও ঢাকা, ফেনী, বাগেরহাট, গোপালগঞ্জ, টাঙ্গাইল, পাবনা, গাইবান্ধা, রংপুর, নীলফামারী এবং কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলাতে মোট ৬,৫০০ কম্বল বিতরণ করা হবে। জাকাত ফাউন্ডেশন কর্তৃক গরীব ও বঞ্চিত মানুষের মধ্যে কম্বল বিতরণ প্রোগ্রামটি সকল মহল কর্তৃক প্রশংসিত হয়েছে।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খালিশপুরের প্রভাতী স্কুলমাঠে তারেক রহমানের আগমন ঘিরে আবেগ, উদ্দীপনা আর প্রস্তুতির জোয়ার

খুলনাকে মাদক ও সন্ত্রাস মুক্ত নিরাপদ নতুন খুলনা হিসেবে গড়ে তুলতে চাই : মঞ্জু

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সন্ত্রাসমুক্ত, ভয়ভীতিমুক্তভাবে অনুষ্ঠিত হতেই হবে : এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল

নারীরা পরিবর্তনের পক্ষে দৃঢ় অবস্থান, যা আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক : অধ্যাপক মাহফুজুর রহমান

ক্ষুধা-দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য: মঞ্জু

খালিশপুরের ৯নং ওয়ার্ডে হাতপাখা প্রার্থীর গণসংযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।