সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
জন্মাষ্টমী উপলক্ষে মোংলায় ধর্মীয় শোভাযাত্রা | চ্যানেল খুলনা

জন্মাষ্টমী উপলক্ষে মোংলায় ধর্মীয় শোভাযাত্রা

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে মোংলায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ধর্মীয় শোভাযাত্রা করা হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মোংলা শাখার আয়োজনে মঙ্গল শোভাযাত্রাটি শেহলাবুনিয়া সড়কের কেন্দ্রীয় মন্দির থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার কেন্দ্রীয় মন্দিরে এসে শেষ হয়।

ধর্মীয় এ শোভাযাত্রায় নেতৃত্ব দেন মোংলা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পীযুষ কান্তি মজুমদার ও সাধারণ সম্পাদক ও বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস।

এ শোভাযাত্রায় অংশ নেন মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, ভাইস-চেয়ারম্যান ইকবাল হোসেন, উপজেলা নির্বাহি কর্মকর্তা দীপংকর দাশ, সহকারি পুলিশ সুপার (মোংলা সার্কেল) মুশফিকুর রহমান তুশার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন, মোংলা উপজেলা আ’লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, মিঠাখালি ইউপি চেয়ারম্যান উৎপল কুমার মন্ডল প্রমুখ।

শোভাযাত্রায় এলাকার বিভিন্ন মন্দির থেকে আগত ভক্তরা ঢাকঢোলসহ বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে বর্ণাঢ্য সাজে সজ্জিত হয়ে অংশ নেয়। এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করেন ভক্তরা। পরে জন্মাষ্টমী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হিন্দু সম্প্রদায়ের লোকজন বিশ্বাস করেন, প্রায় সাড়ে ৫ হাজার বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এ দিনে এক যুগ-সন্ধিক্ষণে আবির্ভূত হন সনাতন ধর্মের প্রবর্তক ও মহাবতার ভগবান শ্রীকৃষ্ণ। মামা কংসের কারাগারে বন্দি দেবকী ও বাসুদেবের ঘরে জন্ম নিয়েছিলেন তিনি। অত্যাচারী ও দুর্জনের বিরুদ্ধে শান্তিপ্রিয় সাধুজনের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এ ধরাধামে আসেন তিনি।

শিষ্টের পালন ও দুষ্টের দমনে শ্রীকৃষ্ণ ব্রতী ছিলেন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে শ্রীকৃষ্ণ তাই ভগবানের আসনে অধিষ্ঠিত। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে প্রতিবছর বিশ্বের হিন্দু সম্প্রদায় বিভিন্ন ধর্মীয় ও সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে থাকে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুদ করা সাড়ে ১২ হাজার লিটার ডিজেল জব্দ

বাড়ির ভিতরে প্রবেশ করে বাবার সামনে যুবককে গুলি করে হত্যা

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।