সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
জনপ্রশাসনের এপিডি এরফানুলকে বদলি, নতুন নিয়োগ পেলেন ফিরোজ | চ্যানেল খুলনা

জনপ্রশাসনের এপিডি এরফানুলকে বদলি, নতুন নিয়োগ পেলেন ফিরোজ

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগের (এপিডি) অতিরিক্ত সচিব মো. এরফানুল হককে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে বদলি করা হয়েছে।

একইসঙ্গে খুলনা বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব মো. ফিরোজ সরকারকে এপিডির অতিরিক্ত সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জানা গেছে, নানান অনিয়ম ও প্রশাসনিক অদক্ষতার কারণে গত ২১ সেপ্টেম্বর চুক্তিতে থাকা সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমানকে পরিকল্পনা কমিশনের সদস্য পদে বদলি করা হয়েছিল। মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদ হওয়ায় নতুন সচিব নিয়োগ নিয়ে সরকারের অভ্যন্তরে ভেতরে টানাপোড়েন চলছিল।

সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমান কাণ্ডের সঙ্গে মো. এরফানুল হক জড়িত থাকার কারণে গোয়েন্দা সংস্থার প্রতিবেদন অনুযায়ী তাকে বদলি করা হয়েছে।

এদিকে, এই সুযোগকে কাজে লাগিয়ে বিভিন্ন পক্ষের কর্মকর্তা ও তাদের দলের নেতারা নিজেদের অনুগত কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ সচিব পদে বসানোর চেষ্টা চালাচ্ছেন। ফলে নিয়োগকারী কর্তৃপক্ষ কিছুটা সময়ক্ষেপণ কৌশল অবলম্বন করেছে বলে জানা গেছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকরা প্রার্থী হতে পারবেন না, ইসির সুপারিশ

সীমান্তে প্রযুক্তিনির্ভর নজরদারি, জনবল ও আধুনিক অস্ত্র বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার

‘শাসক নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৮০

নৌবাহিনী প্রধান হলেন রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।