সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
জনগনের পছন্দের প্রার্থীবিহীন আওয়ামী পাতানো নির্বাচনে ভোটবর্জনের আহবান : খুলনা বিএনপি | চ্যানেল খুলনা

জনগনের পছন্দের প্রার্থীবিহীন আওয়ামী পাতানো নির্বাচনে ভোটবর্জনের আহবান : খুলনা বিএনপি

সম্প্রীতি ও সৌহাদ্যপূর্ণ সম্পর্ক বিনষ্ট করে ক্ষমতালিপ্সু আওয়ামীলীগ বাংলাদেশের মানুষকে দু’ভাগে ভাগ করে ফেলেছে বলে অভিযোগ করে খুলনা জেলা বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, মাফিয়া সরকারের মুষ্টিমেয় সুবিধাভোগীদের নিয়ে পূর্বনির্ধারিত সাজানো-পাতানো নির্বাচনে ভোটের নামে জনগনের সাথে তামাশা করছে; অন্যদিকে, দেশের প্রায় ১২ কোটি মানুষের ভোটাধিকার হরণ করে গণতন্ত্রকে ধ্বংস করেছে আওয়ামীলীগ। তাই জনগনের পছন্দের প্রার্থীবিহীন আওয়ামী নির্বাচনে ভোটবর্জন করুন। দেশ রক্ষায় বিএনপি’র অসহযোগ আন্দোলনে সকলেই নিজনিজ অবস্থান থেকে সহযোগিতা করুন।

শুক্রবার (২৯ ডিসেম্বর) খুলনার বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় ভোটবর্জনে জনমতগঠন ও অসহযোগ আন্দোলনে কেন্দ্র ঘোষিত প্রচারপত্র বিতরণকালে বিএনপি নেতৃবৃন্দ এসব কথা বলেন। জুম্মাবাদ মসজিদের সামনে ধর্মপ্রাণ মুসল্লীদের মাঝেও লিফলেট বিতরণ করা হয়। এরআগে, গির্জায় বড়দিনের শুভেচ্ছা বিনিময়কালে এবং হিন্দুধর্মাবলম্বীদের মাঝেও লুটেরা সরকারের পাতানো নির্বাচনে ভোটবর্জনের আহবান জানিয়ে লিফলেট বিতরণ করে বিএনপি।

লিফলেট বিতরণকালে অংশ নেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক ও জেলা যুবদলের সভাপতি এসএম শামীম কবির, বটিয়াঘাটা উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোঃ ফারুক খন্দকার, ডুমুরিয়া উপজেলা বিএনপি’র সদস্য সচিব আব্দুল মালেক, চালনা পৌরসভা বিএনপি’র আহবায়ক মোঃ মোজাফ্ফার হোসেন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি এসএম মাছুম বিল্লাহ, জেলা তাঁতীদলের আহবায়ক মেহেদী হাসান মিন্টু, জেলা শ্রমিকদলের সদস্য সচিব খান ইসমাইসল হোসেন, জেলা যুবদলের সহ-সভাপতি মোল্লা আইয়ুব হোসেন, কয়রা উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক মোঃ শরিফুল আলম, বাহাদুর মুন্সী, মফিজুল ইসলাম, মশিউর রহনান শফিক, ডিএম আনিচুর রহমান, হাসিবুর হোসেন সাদ্দাম, গাজী শহিদুল ইসলাম, হেলাল উদ্দীন, ফিরোজ মাহমুদ, শফিক মোল্লা, বাদল, শাহিন, মিল্টন রায়, ইমরান খান, তানভীর আলম, জাহিদুল প্রসেন রায়, রুম্মন, ইসলাম, জব্বার, দেলোয়ার, কামাল, জাফর হাসান, ইসমাইল খান, ইস্রাইল বাবু, আলামিন হোসেন, ইয়াছিন, শফিক, নাইম, বায়জিদ, রব্বানী, রাজ্জাক, নাহিদ, আরিয়ান ও আজিজুল প্রমুখ।

লিফলেট বিতরণকালে করেছে বিএনপি নেতৃবৃন্দ আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনকে সাজানো-পাতানো ডামি নির্বাচন উল্লেখ করে ভোট বর্জনের আহ্বান জানান। একই সাথে গণতন্ত্র পুনরুদ্ধার যুদ্ধে অসহযোগ আন্দোলনে বিএনপি’র শান্তিপূর্ণ কর্মসূচি পালনে সর্বাত্মক সমর্থন দিতে সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের ক্ষুদ্রঋণ মওকুফ করা হবে: তারেক রহমান

আমরা সরকার গঠন করলে নোয়াখালী বিভাগ করার দাবি পূরণ করব: শফিকুর রহমান

আরেকটি মহল ষড়যন্ত্র করছে, সতর্ক থাকতে হবে: তারেক রহমান

নতুন ‘মাল্টিমিডিয়া বাসে’ জামায়াতের নির্বাচনী প্রচার শুরু

‘ভোটে নির্ধারিত হবে কে বেয়াদব আর কে গ্যাংস্টার’

‘স্বৈরাচারের মুখের ভাষায়’ বিএনপিকে দুর্নীতিগ্রস্ত বলছে একটি দল: তারেক রহমান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।