সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
জনগণকে ভালোবাসুন,জনগণের পাশে দাড়ান : আনোয়ার হোসেন মঞ্জু এমপি | চ্যানেল খুলনা

জনগণকে ভালোবাসুন,জনগণের পাশে দাড়ান : আনোয়ার হোসেন মঞ্জু এমপি

পিরোজপুর প্রতিনিধি :: পিরোজপুরের কাউখালীতে রবিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় জনপ্রতিনিধিদের উন্নয়ন মূলক কার্যকলাপের উপর এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ খালেদা খাতুন রেখার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু। তিনি তার বক্তব্যে বলেন আপনারা যারা জনপ্রতিনিধি রয়েছেন জনগণকে ভালোবাসেন, জনগণের পাশে দাড়ান এবং উন্নয়নমূলক কাজে সহযোগিতা করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. একেএম আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়া, কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ বনি আমিন, জাতীয় পার্টি (জেপি)’র সাধারণ সম্পাদক শাহ আলম নসুসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যগণ। সভা শেষে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন, কাউখালী মহিলা কলেজের একাডেমিক ভবন নির্মাণের ভিত্তি প্রস্থর স্থাপনসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

কাঁঠালিয়ায় ইয়াবা কারবারি যুবলীগের সদস্যের কামড়ে এসআই আহত

সৌদিতে সড়ক দুর্ঘটনা, বাড়িতে ফিরেছে আহত ফাইজা

গোপালগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ১১

বগুড়া-৬ উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় জুবাইদা, জাইমা ও শর্মিলা

হাতকড়া পরে মায়ের জানাজায় দুই ছেলে

নওগাঁয় বিয়ে বাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।